প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2026, 11:58 AM
গরিবের চিকিৎসাসেবায় পরিচিত ডা. সফিকুর রহমান হলেন কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ
মাহফুজ নান্টু, কুমিল্লা।
মানবিক চিকিৎসাসেবা, পেশাগত দক্ষতা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. সফিকুর রহমান কুমিল্লা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি একই কলেজের নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁকে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাঁকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায়ও ভূমিকা রাখেন ডা. সফিকুর রহমান। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি বিভিন্ন সময়ে বিনা মূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে থাকেন। এসব ক্যাম্পের মাধ্যমে দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আসছেন তিনি।
চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ডা. সফিকুর রহমান। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডা. মো. সফিকুর রহমান। তিনি বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা কামনা করছেন।
ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ট্রেনের অভাবে রেলপথ দিয়ে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি
আবুল কালাম আজাদট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে পড়ায় অনেকটা মৃতপ্রায়...
তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটলে ৭৪ এর মতো দুর্ভিক্ষ আর হবে...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে কৃষকদের মাঝে বিপ্লব ঘটাতে পারলে এদেশে আর ৭৪ এরমতো দুর্ভিক্ষ আর হবে...
দেবিদ্বারে কৃষি ব্যাংকে প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, বি...
মোঃ আক্তার হোসেনঊাংলাদেশ কৃষি ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মোঃ মাহবুব আলম ব্যাংকেরঅফিস কক্ষে বস...
আকভানের টানা বৃষ্টিতে কুমিল্লায় ২ হাজার ৩৪১ হেক্টর জমি ক্ষতি...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা চার দিনের বৃষ্টিতে কুমিল্লায় শীতকালীন সবজি ও...
ব্রাহ্মণপাড়া জামায়াতের আমীরের শপথ গ্রহণ, দায়িত্ব পেলেন সাবেক...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্য...