প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Nov 2026, 8:36 AM
মনোহরগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জে ফসলি জমি ও পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা। প্রশাসনের এই সাড়াঁশি অভিযানে এলাকায় অবৈধ মাটি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও অন্যান্য স্থানে বিক্রি করে আসছিল। এর ফলে আশপাশের ফসলি জমি ও গ্রামীণ অবকাঠামো মারাত্মক হুমকির মুখে পড়েছিল। সম্প্রতি এলাকাবাসীর এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে ড্রেজারের সাহায্যে অবৈধভাবে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে অবৈধ মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা জানান- কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ ড্রেজার ও মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।এছাড়াও তিনি জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আট বছরেও হয়নি ফায়ার স্টেশন, আগুনে পুড়ছে ব্রাহ্মণপাড়া
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াআগুনে পুড়ছে মানুষের স্বপ্ন, নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীরা। অথচ অগ্নিকাণ্ড...
কুমিল্লায় ১৪ বছর পর হত্যা চেষ্টার মামলায় আসামির ১০ বছরের কার...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় দায়ের করা ১৪ বছর আগের একটি মামলায় মো. কামারুজ্জ...
নিজস্ব কার্যালয় ভবনের উদ্বোধন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্...
নিজস্ব প্রতিবেদক রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম...
দাউদকান্দিতে পাঁচ আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১১৫ (...
কুমিল্লা সরকারি মহিলা কলেজে রোভার সহচর দীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকনতুন দিনের অঙ্গীকার স্কাউটিং হোক সবার এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা সরকারি মহিলা...
কুমিল্লায় কিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও...
কুমিল্লা প্রতিনিধিকিশোর মনস্তত্ত্ব ও বর্তমান সমাজ: সংকট, সম্ভাবনা ও করণীয় - বিষয়ে কুমিল্লায় একটি স...