প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Nov 2026, 8:18 AM
পঞ্চমবারের মতো জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও মাদক উদ্ধারকারী এএসআই কামরুজ্জামান
মো. আনোয়ারুল ইসলাম।।
কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ আবারও কুমিল্লা জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার স্বীকৃতি পেয়েছেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত অক্টোবর মাসের কর্মমূল্যায়নে তিনি জেলার ‘শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার’ ও ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার’ নির্বাচিত হয়েছেন। এ নিয়ে পঞ্চমবারের মতো তিনি এ গৌরব অর্জন করলেন।
সভায়, তার এই কৃতিত্বের জন্য জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম-সেবা) পুরস্কার তোলে দেন।
এসময়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) মোঃ জিয়াউর রহমানসহ পুলিশ সুপার কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধারে পেশাদারত্ব ও দক্ষতার পরিচয় দিয়ে আসছেন এএসআই কামরুজ্জামান। দায়িত্ব পালনে ধারাবাহিক সাফল্য ও কর্মদক্ষতার ভিত্তিতে তাকে এ স্বীকৃতির জন্য নির্বাচিত করা হয়েছে।
এ অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে এএসআই কামরুজ্জামান বলেন, কর্মজীবনে ভালো কাজের স্বীকৃতি পাওয়া সত্যিই অনেক আনন্দের। পুরস্কারের বস্তুগত মূল্য যতই হোক না কেন, সেটি বড় বিষয় নয়; বরং কাজের মূল্যায়ন ও স্বীকৃতি পাওয়াটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি এ সাফল্যের পেছনে অনুপ্রেরণা ও সহযোগিতার জন্য কুমিল্লার পুলিশ সুপার এবং ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনসহ থানার সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এ অর্জনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্থায়ী বৌদ্ধ বিহার নির্মাণের আশ্বাস এমপি মনিরুল হ...
শ্যামল বড়ুয়া ববিগত ১৩ নভে,কুমিল্লায় অবস্থিত ৫০০০ অধিক আদিবাসী সম্প্রদায় দ্বারা পরিচালিত অস্থায়ী বৌ...
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস:...
মাহফুজ নান্টু কুমিল্লা।। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের বর্তমান জ্বালানি সংক...
কুমিল্লা আবুল কালাম ফাউন্ডেশনের উদ্যােগে ৩০০ মানুষ পেলেন বিন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার প্রত্যন্ত গ্রামের তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষ বিনামূল্যে...
দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার দৈনিক রূপসী বাংলার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ইসরাফিলের অ...
“এমপির সংবর্ধনা মঞ্চে বিএনপির দুই গ্রুপের মারামারি” দল থেকে...
নাজমুল করিম ফারুক, তিতাসেকুমিল্লার তিতাসের স্থানীয় এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধন...
ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল ও তার সহযোগ...
. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮) নামে এক সাবেক ইউপ...