...
শিরোনাম
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি ⁜ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ ⁜ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে ⁜ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা ⁜ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ ⁜ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ। ⁜ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন ⁜ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক ⁜ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার! ⁜ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি ⁜ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা ⁜ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক ⁜ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2026, 10:10 AM

...
ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) রাতে তারা উপজেলা সদর ইউনিয়নের নন্দীপাড়া, চান্দলা, উত্তর চান্দলা, মাধবপুর, মকিমপুর, ষাইটশালা, শশীদল, সাহেবাবাদ, রামনগর, অলুয়াসহ বিভিন্ন পূজামণ্ডপসহ উপজেলার ২৩টি মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে ইউএনও ও ওসি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কন্ট্রোলরুম এবং জরুরি সেবা সংক্রান্ত মোবাইল নম্বর সম্বলিত ফেস্টুন তুলে দেন। তিনি পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।
ইউএনও মুন্নী ইসলাম বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি এখন এ দেশের একটি সর্বজনীন উৎসব। তাই আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, টহল ব্যবস্থা ও কন্ট্রোলরুমের নম্বর দেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। আপনারা নিশ্চিন্তে পূজার আনন্দ উপভোগ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
ওসি ফারুক হোসেন জানান, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় ২৩ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপেই নিরাপত্তা জোরদার করতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কাজল সরকারসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে

অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...

মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...

উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...

কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে

আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...

নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...

আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...

লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত একাধিক
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...

​মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি
➤ উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা কলেজ
➤ কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
➤ নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগিতা কামনা
➤ বুড়িচংয়ে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, অটোরিকশা জব্দ
➤ মুরাদনগরে প্রকাশ্যে যুবককে পিটিয়ে জখম, ৯ জনের বিরুদ্ধে অভিযোগ।
➤ ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে ৪০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ কুবি শিক্ষার্থীর উদ্ভাবন, হাতের শক্তি ছাড়াই চলে হুইলচেয়ার
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমানে পাসের হার ৭৬.৮২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন
➤ যুবদল ১২ তারিখ আমাকে এম পি বানিয়েছে মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় এইচএসসিতে কলেজসেরা সুতপা রায় তপা, হতে চান মানবিক চিকিৎসক
➤ হোমনায় অসহায় পরিবারের পাশে গ্রামবাসী, ৩ লাখ টাকার দুটি অটোরিকশা উপহার!
➤ তিতাসে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল অর্ধেক : জিপিএ-৫ মাত্র ৩টি
➤ ইস্টার্ন মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও হাম-ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
➤ কুমিল্লা বোর্ডে মেধা তালিকায় ব্রাহ্মণপাড়ার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ
➤ কুমিল্লা আইডিয়াল কলেজ এইচএসসি পরীক্ষার ফলাফলে চমক
➤ ব্রাহ্মণপাড়ায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাড়িঘর ভাঙচুর ও হামলা নারী ও শিশুসহ আহত ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir