...
শিরোনাম
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ ⁜ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা ⁜ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময় ⁜ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ⁜ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন ⁜ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! ⁜ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি ⁜ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার ⁜ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল ⁜ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান ⁜ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ⁜ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার ⁜ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ⁜ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম ⁜ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা ⁜ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ⁜ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত ⁜ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী ⁜ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Oct 2026, 9:21 AM

...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগে মৃত্যুর অভিযোগের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার

কার্যালয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। অফিস আদেশে বলা হয়েছে, গত ৭ অক্টোবর আল-নূর হাসপাতাল, চৌদ্দগ্রামে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগে মৃত্যুর অভিযোগে বিভিন্ন ফেসবুক ও অনলাইন পেজে পোস্ট করা হয়। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নবজাতকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের দায় নিরূপণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী অ্যান্ড অবস) ডা. মোসাম্মৎ ফারজানা খন্দকারকে সভাপতি ও ডাঃ মহসিন বিন সুলতানকে সদস্য সচিব করে জুনিয়র কনসালটেন্ট ও (অ্যানেসথেসিওলজি) ডা. আবু মুহাম্মদ হাসান, মেডিকেল অফিসার ডা. সালমা আখতার, মেডিকেল অফিসার ডা. মো. হাসান মাহমুদ পাটোয়ারীকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েৃচে তদন্ত কমিটিকে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দায় নিরূপণসহ আগামী

তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বজনরা চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়ার বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। তাদের দাবি, দীর্ঘ সময় নরমাল ডেলিভারির চেষ্টা করা হয় এবং একপর্যায়ে নবজাতকের মাথায় আঘাত লাগে। পরে প্রসূতিকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়।

অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি নরমাল ডেলিভারির চেষ্টা করেছেন এবং রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেন। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে ডাঃ কেয়া সাংবাদিকদের নিয়ে বিতর্কৃত এক মন্তব্য করে পোস্ট করে তিনি বলেন, “আপনারা একটা কাজ

করবেন এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে—এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা তার এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে। ৮ অক্টোবর (বৃহস্পতিবার) চৌদ্দগ্রাম আল নুর হাসপাতাল ও ডাঃ কেয়ার

দায় নিরূপণে কমিটি গঠন করা হয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশিদ

আহম্মেদ চৌধুরী বলেন, সাম্প্রতিক আল নুর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় ডাঃ কেয়ার তত্ত্ববাধনে নবজাতকের মৃত্যুর যে অভিযোগ উঠেছে তা আমাদের নজরে এসেছে। হাসপাতাল ও ডাক্তারের দায় নিরূপণে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। আগামী ৩ কর্ম দিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...

নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...

কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...

ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...

তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে    প্রস্তুতিমূলক সভা
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...

হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অন...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নির্বিঘ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরুণীর মরদেহ
➤ নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা
➤ কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরী এমপির মতবিনিময়
➤ ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
➤ তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
➤ হোমনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত!
➤ ব্রাহ্মণপাড়ায় জানালার গ্রিল কেটে মসজিদে চুরি
➤ হোমনায় ৪৫ পিস ইয়াবাসহ প্রদীপ কর্মকার গ্রেফতার
➤ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
➤ চান্দিনা বাজারে ফুটপাত দলখমুক্ত করতে উচ্ছেদ অভিযান
➤ বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সম্ভাবনার স্বীকৃতি- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
➤ দাউদকান্দিতে ১৪ আসামি গ্রেপ্তার
➤ কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
➤ কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
➤ কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা মেলা
➤ বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও সেক্রেটারীদের সাথে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
➤ বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
➤ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
➤ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir