প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Oct 2026, 12:14 AM
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার আওতাধীন
পঞ্চম জেলা পানি সরবরাহ প্রকল্প ও কুমিল্লা পৌর সভার (বর্তমান কুমিল্লা সিটি করপোরেশনের) পানি সুপার মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর -২০২৬) রাতে মালেক-নূরজাহান ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের বাস ভবন নূর জানাহ ভিউতে এ আয়োজন করা হয়।
এ সময় মালেক-নূরজাহান ফাউন্ডেশন সরকারি নিবন্ধন লাভ করায় সমাজ সেবা করার জন্য সবার সহযোগিতা ও দোয়া কমনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন, সহ-প্রোগ্রাম অফিসার আবু সুফিয়ান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য বি.এম আসনান স্বাধীন মালেক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা সিটি করপোরেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রহমান। অনুষ্ঠানে আলোচনা রাখেন কুমিল্লা পুলিশ লাইন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শরফুদ্দীন আল হুসাইনী, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের ধর্মীয় আলোচক মাওলানা শাহ জালাল সিরাজী।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বি.এম মালেক রিপন বলেন, "আমার বাবা সততা ও দায়িত্বশীলতার সাথে দীর্ঘদিন কুমিল্লা পৌরসভায় কর্মরত ছিলেন। আমরা দুই ভাই ও তিন বোন দেশে-বিদেশে কর্মরত আছি। 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' এই স্লোগানকে ধারণ করে ২০১৮ সালে মালেক-নূরজাহান ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।"তিনি আরও জানান, তাঁরা পাঁচ ভাই-বোন এই ফাউন্ডেশনের ব্যয় নির্বাহ করেন। এই ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করা হয় এবং এর অধীনে একটি নূরানী হাফিজিয়া মাদ্রাসাও পরিচালিত হচ্ছে।প্রসঙ্গত, মোহাম্মদ আব্দুল মালেক ভূঁইয়া ২০২০ সালের ৮ জুলাই ক্যানাডার ব্রাম্পটন শহরে ইন্তেকাল করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হাম...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়ায় পূ...
ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. তানজিনা বেগম(৪০) নামের এক নারী মাদক...
বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের...
নিজস্ব প্রতিবেদক: বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের...
চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়...
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক...
নিজস্ব প্রতিবেদকসাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত...
মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও ব...
মো. জাকির হোসেন।।কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা উত্তর ও পশ্চিমপাড়ায় অবস্থিত অক্সফোর্...