প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 3 Oct 2026, 9:48 PM
রোনালদোর সমর্থনে ছেয়ে গেছে লিসবন
কোচের সঙ্গে বিরোধের জের ধরে পর্তুগাল জাতীয় ফুটবল দলের ক্যাম্প ছেড়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে রোনালদোর সঙ্গে পর্তুগিজ জাতীয় দল ও কোচের সঙ্গে তুমুল বিরোধ দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে রোনালদোর পাশেই দাঁড়ালেন পর্তুগাল সমর্থকরা। জাতীয় দলের ক্যাম্প থেকে রোনালদোর বিতর্কিত বিদায়ের পর দেশটির রাজধানী লিসবনের বিভিন্ন স্থানে দেখা গেছে তাকে সমর্থন করে এবং কোচ হোর্হে জেসুসের সমালোচনা করে টাঙানো ব্যানার। লিসবনের বিভিন্ন এলাকায় এসব ব্যানার দেখা যায়। পর্তুগিজ ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ দুটি জায়গা- বেনফিকার ঘরের মাঠ এস্তাদিও দা লুজ এবং কাক্সিয়াসে অবস্থিত পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সদর দপ্তর সিদাদে দো ফুটবলের আশপাশেও ব্যানারগুলো টাঙানো হয়েছিল। রোনালদোর প্রতি সমর্থকদের বার্তায় ছিল কৃতজ্ঞতা ও আবেগ। একটি ব্যানারে লেখা ছিল, ‘পর্তুগালের জন্য তুমি যা কিছু করেছ, তার জন্য ধন্যবাদ ক্রিশ্চিয়ানো রোনালদো।’ আরেকটি ব্যানারে লেখা হয়, ‘তুমি সব সময় আমাদের অধিনায়ক থাকবে।’ অন্য একটি বার্তায় সমর্থকেরা লিখেছেন, ‘পর্তুগাল সব সময় তোমার সঙ্গে আছে।’ তবে জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের বিরুদ্ধে ব্যানারে আরও কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা ছিল, ‘হোর্হে জেসুস দায়িত্ব পালনে সক্ষম হননি’, ‘সিআর৭-কে ব্যবস্থাপনায় সংবেদনশীলতার অভাব’, ‘একজন অধিনায়কের সঙ্গে ভুল আচরণ’ এবং ‘অতিরিক্ত অহংবোধ’। কাক্সিয়াসে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সদর দপ্তরের কাছেও এসব ব্যানার দেখা গিয়েছিল। তবে সেখানে বেশি সময় থাকতে পারেনি সেগুলো। ওই এলাকার স্থানীয় প্রশাসন ওয়েরাস টাউন হলের কর্মীরা কয়েক ঘণ্টার মধ্যেই ব্যানারগুলো সরিয়ে ফেলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ব্যানারগুলো অপসারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। রোনালদোর জাতীয় দল ছাড়াকে ঘিরে বিতর্কের মধ্যেই সমর্থকদের এমন প্রতিক্রিয়া সামনে এলো। তার ক্যাম্প ছাড়ার ঘটনায় পর্তুগিজ ফুটবলে যে অস্বস্তি তৈরি হয়েছে, ব্যানারগুলোতে সেটিই প্রতিফলিত হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গেইলের ১৩ বছরের রেকর্ড ভাঙলেন প্রিটোরিয়াস
পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভেঙেছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব...
দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন কোচ সালাউদ্দিন
বৃষ্টিতে চীনের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায়...
কোনো পদক ছাড়াই দেশে ফিরছে টাইগাররা
অনেক আশা নিয়ে এসেছিলেন নাগোয়ার বাংলাদেশি প্রবাসীরা। লিটন-মুস্তাফিজরা সবাইকে হতাশ করেছেন। বেশ দুর্বল...
ইয়েমেনে ৪ কার্গো বিমানবোঝাই অস্ত্র পাঠাল পাকিস্তান
এফএনএস বিদেশ : সৌদি আরব-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়াতে পাকিস্তান চারট...
রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায়
এফএনএস বিদেশ : ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের ব্যয় বাড়তে থাকায় রাশিয়া আগামী বছর প্রতিরক্ষা খাতে ব্যয়...
জ্বালানি সংকট নিরসনে ১০ কোটি ব্যারেল তেল ছাড়তে সম্মত জি৭
এফএনএস বিদেশ : জি৭ভুক্ত দেশগুলো গত শুক্রবার বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কমাতে ১০ কোটি ব্যা...