প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Oct 2026, 9:42 AM
তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনিরুল হক চৌধুরী এমপি
আবুল কালাম আজাদ,
কুমিল্লায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফোরামের উদ্যোগে ২থেকে ৪অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপি কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এতে কুমিল্লা জেলার ৬৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২৫টি স্টল অংশ নেয়।
শুক্রবার (২অক্টোবর) সকাল ১০টায় নগরীর টাউন হল মাঠে ৩দিন ব্যাপী শুরু হওয়া মেলাটির উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
এসময় তিনি বলেন -কুমিল্লায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফোরামের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার স্টলগুলো এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট দেখে আমি অভিভূত।
তিনি বলেন -প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদেরকে বাস্তবমুখী শিক্ষার দিকে ধাবিত করতে চায়।আগামী বছরের মাধ্যমিকেও কারিগরি সাবজেক্ট যুক্ত করেছে।যাতে আমাদের দেশের সন্তানেরা কর্মমুখী পড়াশোনা শেষ করে বিদেশ না গিয়ে বাংলাদেশে থাকতে চায়।সর্বোপরি কথা হলো বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাসহ সকল ক্ষেত্রে সংস্কার করে একটি উন্নত নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন।আমরা সকলে সেই ভিশনের সারথী হয়ে কাজ করার জন্য নিজেদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সুলতানা রাজিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.তারিকুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন কারিগরি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (উপ সচিব) কাজী ফারুক আহমেদ,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির।
স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
৩দিন ব্যাপী মেলাটি মোট ৬টি সেশনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ও ১ম সেশনে Inaugural Ceremony and Seminar on the Current state of Technical education in Bangladesh :challenges and theWay Forward শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আয়োজকরা আরো জানান,দেশের শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ কারিগরি জনশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং এর সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় কুমিল্লার ৬৫টি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তিনির্ভর প্রকল্প,উদ্ভাবনী মডেল ও ব্যবহারিক কাজ প্রদর্শন করছে। এসব প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা,প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার পাশাপাশি বর্তমান কর্মবাজারে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হবে।এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা অনুরাগী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় জনগণকে মেলায় অংশগ্রহণ ও প্রদর্শনী পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
মেলার প্রধান আকর্ষণী বিষয়গুলো হলো: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও মডেল প্রদর্শনী,আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিভিন্ন দিক উপস্থাপন,ব্যবহারিক দক্ষতা প্রদর্শন,উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে ধারণা প্রদান,কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...