প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Oct 2026, 9:12 PM
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফুটবলার
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি পোস্টকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে ম্যাচের পর জাকার্তার একটি নাইট ক্লাবে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে বিভিন্ন সূত্রে অভিযোগটি অস্বীকার করেছেন দুই ফুটবলার। ছড়িয়ে পড়া ছবিতে সাদ ও সোহেলের সঙ্গে এক ইন্দোনেশীয় নারীকে দেখা যায়। ওই নারীই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট করেছেন। ওই পোস্টকে কেন্দ্র করেই দাবি ওঠেছে, ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচের পর তারা একটি নাইট ক্লাবে গিয়েছিলেন। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ‘ছবিটি জাকার্তা নয় নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে।’ ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে বিষয়টি জানতে চাইলে, তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন। এদিকে বড় ব্যবধানে হারের পরপরই এমন বিতর্ক তৈরি হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। তবে এখন পর্যন্ত বাফুফের পক্ষ থেকে দুই ফুটবলারের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক শাস্তি বা তদন্তের ঘোষণা আসেনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...
এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...
এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...
মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আর...
এফএনএস বিদেশ: সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারী আটক হওয়ার খবর নাকচ করেছে দেশটির...