প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 2 Oct 2026, 8:31 PM
‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান
গত কয়েক বছরে শাকিব খানকে অ্যাকশন তারকা হিসেবেই দেখা গেছে পর্দায়। ‘তুফান’ থেকে শুরু করে ‘তাণ্ডব’, ‘বরবাদ’ কিংবা ‘প্রিন্স’, সবখানেই তার ‘হিংস্র’ উপস্থিতি। কোরবানির ঈদে ‘রকস্টার’ দিয়ে গায়ক চরিত্রেও মুগ্ধ করেছেন অভিনেতা। এবার পুরোদস্তুর প্রেমে ফিরছেন শাকিব। নতুন সিনেমা ‘মহব্বত’। নির্মাণে হিমেল আশরাফ। যিনি প্রেমের গল্প নির্মাণে সিদ্ধহস্ত। এর আগে তার নির্মাণেই ‘প্রিয়তমা’ দিয়ে ইন্ডাস্ট্রি মাত করেছিলেন শাকিব। অতঃপর ‘রাজকুমার’-এও তাদের সাফল্য অব্যাহত থাকে। দুই বছরেরও বেশি সময় পর হিমেলের সিনেমায় শাকিব। যদিও এ খবর আগেই জানা গিয়েছে। তবে নতুন করে এলো সিনেমার নাম ঘোষণা। গত বৃহস্পতিবার রাতে সিনেমাটির টাইটেল এনাউন্সমেন্টের জন্য একটি পোস্টার প্রকাশ করেছেন হিমেল। তাতে দেখা গেল, কালো ওভারকোট পরে এক যুবক হেটে যাচ্ছে, তার হাত ধরে আছে এক তরুণী। আর ওপরে লাল রঙে লেখা ‘মহব্বত’। সিনেমার নায়ক যে শাকিব খান, তা তো জানা। তবে নায়িকা কে, সেটা এখনো জানাননি সংশ্লিষ্টরা। নির্মাতা হিমেল আশরাফ তার পোস্টে লেখেন, “কখনো কখনো ভালোবাসার জন্য মূল্য চোকাতে হয়; কখনো এটি প্রতিজ্ঞা আর কখনো এক লড়াই। ‘মহব্বত’, এক নতুন গল্পের নতুন যাত্রার শুরু।” নামের সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখও। আগামী বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’। আর ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো এটিও প্রযোজনা করছেন আরশাদ আদনান। ফলে সফল নির্মাতা-প্রযোজক-অভিনেতা ত্রয়ী আবারও আসছেন দর্শকমনে ঝড় তুলতে। এখন কেবল অপেক্ষা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...
এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...
এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...