...
শিরোনাম
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে? ⁜ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ ⁜ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী ⁜ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন ⁜ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী ⁜ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ⁜ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ ⁜ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা ⁜ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন ⁜ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা ⁜ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার। ⁜ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা ⁜ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ⁜ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2026, 9:16 AM

...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ News Image
আয়েশা আক্তার
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ মহাসড়কের দুই পাশে অবস্থান নেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হলে কুমিল্লার মহাসড়কজুড়ে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। সকাল থেকেই বিভিন্ন স্থানে ঢোল-বাদ্য, স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে মহাসড়কের আশপাশের এলাকা।

প্রধানমন্ত্রীকে একনজর দেখা ও শুভেচ্ছা জানাতে সকাল ৯টা থেকেই মহাসড়কের উত্তর পাশে বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সারিবদ্ধভাবে অবস্থান নেন। হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকসংবলিত বিভিন্ন সামগ্রী।

দাউদকান্দি এলাকায় কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সংগঠনের সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চান্দিনা এলাকায় স্থানীয় সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নেন।

মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসারের কলেজের পূর্বপ্রান্তেও স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে আশপাশের এলাকা।

নিমসার জুনাব আলী কলেজ গেট থেকে পশ্চিম দিকে মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। স্থানীয় শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ারের পক্ষ থেকে বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের তিন সহস্রাধিক বিএনপি কর্মী-সমর্থক সেখানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। একই সঙ্গে তারা নিমসার জুনাব আলী কলেজ জাতীয়করণের দাবিও তুলে ধরেন।

পদুয়ার বাজার ও আলেখারচর এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অবস্থান নেন। ব্যানার-ফেস্টুন হাতে দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে মহাসড়কের দুই পাশ।

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বেও বিএনপি নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মহাসড়কের পাশে অবস্থান নেন। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানোর প্রস্তুতি নেন।

এদিকে সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম অংশেও ছিল ব্যাপক জনসমাগম। চৌদ্দগ্রাম, লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটের বিএনপি নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে মহাসড়কের পাশে অবস্থান নেন।

কুমিল্লা মহানগর বিএনপি, দক্ষিণ জেলা বিএনপি, শ্রমিক দল, ছাত্রদল, যুবদল, মহিলাদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষও মহাসড়কের দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে কুমিল্লার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের এই ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে সকাল থেকেই দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত পুরো মহাসড়কজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...

ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...

কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...

মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...

কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...

সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...

মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...

মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...

নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল

মো.জাকির হোসেন।প্রিয় নেতাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর আকাঙ্ক্ষায় সকাল থেকেই যেন জনস্রোত নামে কুম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
➤ ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
➤ কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
➤ কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
➤ মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
➤ নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
➤ বাঞ্ছারামপুরে জনপ্রতিনিধি না হয়েও নিজ অর্থায়নে আজমুল হুদার ছুটে চলা
➤ অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ
➤ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা
➤ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন
➤ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা
➤ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার।
➤ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা
➤ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা
➤ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
➤ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir