প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2026, 8:39 AM
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
সাদিক মামুন
প্রধানমন্ত্রীকে এক নজর দেখা এবং শুভেচ্ছা জানানোর জন্য সকাল ৯টা থেকেই মহাসড়কের ফেনীমুখী কুমিল্লা অংশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে অবস্থান নেন। পুরো মহাসড়কজুড়ে বর্ণিল ব্যানার, ফেস্টুন শোভা পায় সকলের হাতে হাতে।
গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসার জুনাব আলী কলেজ এলাকায় স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দীন ও বুড়িচং উপজেলা উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশাল নেতাকর্মীদের বহর প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।
এদিকে কুমিল্লার নিমসার জুনাব আলী কলেজ গেট থেকে শুরু করে পশ্চিম দিকের মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে আজ এক অনন্য ও বর্ণাঢ্য দৃশ্যের অবতারণা হয়। দেশের সরকার প্রধানকে একনজর দেখতে এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে সকাল ৯ টা থেকেই রাস্তার দুই পাশে ভিড় জমাতে শুরু করেন সর্বস্তরের মানুষ।
স্থানীয় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং জাতীয়তাবাদী আদর্শের অনুসারী মো. গোলাম সারোয়ারের পক্ষে বুড়িচং মোকাম ইউনিয়নের তিন সহস্রাধিক বিএনপি কর্মী, সমর্থক ও সারোয়ার অনুসারী সাধারণ মানুষ মহাসড়কের এই দীর্ঘ এলাকাজুড়ে অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তাদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন ও ভালোবাসার স্লোগান।
সকাল সাড়ে ১১ টার দিকে প্রধানমন্ত্রীর গাড়ি বহর নিমসার এলাকা অতিক্রম করার সময় সমবেত মানুষের ভালোবাসার জোয়ার দেখে অভিভূত হন প্রধানমন্ত্রী। গাড়ির ভেতর থেকেই কাঁচের ওপাশ থেকে মিষ্টি হেসে হাত নেড়ে তিনি নেতাকর্মী ও সাধারণ জনগণের এই অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত ভালোবাসার জবাব দেন। প্রিয় নেতাকে এতো কাছ থেকে হাত নাড়তে দেখে উপস্থিত জনতার মাঝে আনন্দের হিল্লোল বয়ে যায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা মুহুর্মুহু করতালির শব্দ এবং গগনবিদারী স্লোগানের ঝড়ে প্রকম্পিত হয়ে ওঠে।
প্রধানমন্ত্রীর এই এক ঝলক দর্শন ও হাত নাড়ানো উপস্থিত মানুষের মাঝে এক চরম উল্লাসের সৃষ্টি করে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ারের একনিষ্ঠ অনুসারী স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, 'আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখতে পেয়ে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমরা আমাদের প্রিয় নেতা সমাজসেবক গোলাম সারোয়ার ভাইয়ের পক্ষ থেকে এখানে এসেছিলাম। দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে ভালোবাসা ও সাড়া আমরা পেয়েছি, তা আমাদের বুড়িচংয়ের মোকাম ইউনিয়নবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং এই স্মৃতি আমাদের হৃদয়ে অম্লান থাকবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সাধারণ মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, মো. গোলাম সারোয়ারের ডাকে আজকের এই স্বতঃস্ফূর্ত গণজোয়ার এবং উৎসবমুখর পরিবেশ তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...
নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
মো.জাকির হোসেন।প্রিয় নেতাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর আকাঙ্ক্ষায় সকাল থেকেই যেন জনস্রোত নামে কুম...