প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2026, 8:18 AM
আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবদুস সামাদ
ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ১ অক্টোবর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলাধুলার
সরঞ্জাম বিতরণ করা হয়।
আবদুস সামাদ ফাউন্ডেশনের সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ
মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বাচাঁও মঞ্চ এর
সদস্য সচিব ও বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ নাছির উদ্দিন, প্রধান বক্তা ছিলেন দৈনিক
কুমিল্লার জমিনের সম্পাদক ও প্রকাশক শাহজাদা এমরান।
আবদুস সামাদ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী মুহিবুর রহমান পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য
রাখেন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি ও বাংলাদেশ সেনাবাহনীর (অব:) ওয়ারেন্ট
অফিসার আবদুল মতিন তারেক, বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
পারভীন আক্তার, পারফেক্ট ইঞ্জিনিয়াার্স এন্ড আর্কিটেক্ট এর কনসালটেন্ট প্রকৌশলী মো:
মাহবুবুর রহমান, সমাজ সেবক বশির আহম্মেদ, বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহ-
সভাপতি আবদুল কাদের কাউসার, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মো: আবদুস সামাদ।
মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, শিক্ষা মানুষকে ভালো মন্দের পার্থক্য করতে শেখায়। শিক্ষা মনুষ্যত্ব
বিকাশের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে থাকে। মানুষকে প্রকৃত মানুষ হতে শেখায়। তোমরাও
উচ্চশিক্ষিত হয়ে দেশ ও সমাজের মঙ্গলে কাজ করবে, তোমাদের পাশে আবদুস সামাদ ফাউন্ডেশন
আগামী দিনে থাকবে।
শাহজাদা এমরান বলেন, শিক্ষা সামগ্রী উপহার দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন
কিছু শেখার সুযোগ করে দেওয়া। শিক্ষা মানুষকে আলোকিত করতে পারে, তার চিন্তাভাবনায়
নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের শিশুদের ভবিষ্যৎ
সুন্দর করার জন্য তথা শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান,
এনজিও, শিক্ষা উদ্যোক্তাকে একযোগে কাজ করতে হবে।
আবদুস সামাদ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই একদিন দেশ ও
জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। তিনি আগামী সমাপনী পরীক্ষায় ভাল
ফলাফলকারী শিক্ষার্থীদের উপহার প্রদানের ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী ফেদৌসী
বেগম,সুফিয়া সুলতানা, কানিজ ফাতেমা আখি, মোসা: আসমা আক্তার চৌধুরী, কান্তা দে,
নমিতা রানী বর্মন, মোসা জান্নাতুল মাওয়া, আবদুস সামাদ ফাইন্ডেশনের সদস্য মো.
ইব্রাহিম হাসান নিশাত, আজিজুল ইসলাম সানি, জিহাদুল ইসলাম, মো: রিফাত আহম্মেদ।
অনুষ্ঠানে বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল,
ইরেজার, সার্পনার,ড্রয়িং খাতা, ড্রয়িং পেন্সিল, জ্যামিতি বক্স, শিক্ষকদের জন্য ডাইয়রী,
শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ফুটবল, লুডু, দড়ি লাফানি, কেরামবোর্ড
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...
নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
মো.জাকির হোসেন।প্রিয় নেতাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর আকাঙ্ক্ষায় সকাল থেকেই যেন জনস্রোত নামে কুম...
কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণফেনী যাওয়ার পথে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্র...