...
শিরোনাম
কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ ⁜ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা ⁜ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন ⁜ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা ⁜ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার। ⁜ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা ⁜ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা ⁜ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ⁜ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত ⁜ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২ ⁜ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম! ⁜ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি ⁜ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি ⁜ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য ⁜ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ ⁜ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Oct 2026, 8:16 AM

...
সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা News Image

এমরান হোসেন বাপ্পি

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের

মশাল মিছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন

কার্যক্রমের ফলে নড়েচড়ে বসেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। থানায় সন্ত্রাস বিরোধী

আইনে কুমিল্লা দক্ষিণ আওয়ামী লীগের সদস্য ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র

মিজানুর রহমানকে প্রধান আসামী করে ৫০ নেতাকর্মীকে আসামী করে পুলিশ বাদী

হয়ে একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন

চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ হোসাইন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া

ইউনিয়নের সারপটি নামক স্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্ম দিন

উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে কেক কাটাসহ বর্তমান

সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের

এসআই (নিঃ) মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা

পালিয়ে যায়। এই ঘটনায় এসআই মোরশেদ আলম বাদী হয়ে কুমিল্লা দক্ষিণ আওয়ামী

লীগের সদস্য ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানকে প্রধান আসামী

করে, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর হাজী নজরুল

ইসলাম কামালকে ২নং আসামী ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি, শ্রীপুর

ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ জালাল মজুমদারকে ৩নং আসামী করে

আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো

২০/৩০ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের

করেছে। মামলা দায়েরের পর থেকে পুলিশ অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী আমজাদ হোসেন

মোরশেদ, আলমগীর হোসেন জাহিদ, আওয়ামীলীগ নেতা মজিদসহ ৪ জনকে গ্রেফতার

করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ হোসাইন বলেন, কার্যক্রম

নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকার বিরোধী বিভিন্ন অপতৎপরতা

ও আইন-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালিয়ে আসছে। থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে


এসব ঘটনার সাথে জড়িত একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। বাকি চিহিৃত

আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার প্রধান হওয়া প্রসঙ্গে সাবেক মেয়র মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার পুলিশ

বাহিনীকে ব্যবহার করে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দমনের উদ্দেশ্যে

মিথ্যা, কাল্পনিক, আজগুবি মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানী করার জন্যে মাঠে নেমেছে।

তবে এসব অপচেষ্টা করে কখনোই মুজিব আদর্শের নেতাকর্মীদের দূরে সরানো যাবেনা।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...

আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...

কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...

মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...

কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের পক্ষে সহস্রাধিক জনতার বর্ণাঢ্য অভিবাদন
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...

সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...

মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির চৌধুরী
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...

মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...

নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল
নিমসারে হাজারো নেতাকর্মীর ঢল

মো.জাকির হোসেন।প্রিয় নেতাকে একনজর দেখা ও শুভেচ্ছা জানানোর আকাঙ্ক্ষায় সকাল থেকেই যেন জনস্রোত নামে কুম...

কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান
কুমিল্লা পদুয়ার বাজারে নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত প্রধানমন...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণফেনী যাওয়ার পথে কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্র...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুবিতে একাডেমিক শৃঙ্খলা ফেরাতে ১৫ দিনের মধ্যে সব বিভাগের পরীক্ষা শুরু করার উদ্যোগ
➤ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উপস্থিতিতে বুড়িচংয়ে ১,৭৭৮ কৃষক পেলেন প্রণোদনা
➤ আবদুস সামাদ ফাউন্ডেশন বালুতুপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরন
➤ প্রধান মত্রীর সফর উপলক্ষে মোকাম ইউনিয়ন নেতৃবৃন্দের মত বিনিময় সভা
➤ লালমাইয়ে ২০ বছরের চলাচলের রাস্তায় বাঁশের বেড়া; অবরুদ্ধ সেনা সদস্য পরিবার।
➤ সন্ত্রাস বিরোধী আইনে চৌদ্দগ্রামে সাবেক মেয়র মিজানকে প্রধান আসামী মামলা
➤ বাঙ্গরা স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না পেয়ে ফিরছেন রোগী, ব্যাহত প্রায় ৫০ হাজার মানুষের চিকিৎসাসেবা
➤ কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
➤ কুমিল্লায় শচীন দেব বর্মনের ১২৩তম জন্মবার্ষিকী পালিত
➤ ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে চার দফায় আটক ১,৬৭২
➤ কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ, ২৪ ঘন্টার আল্টিমেটাম!
➤ বুড়িচংয়ে দারুল এহসান ট্রাস্টের ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশকনিধন
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা জেলা পরিষদ কম্পাউন্ডে মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আগের স্থানে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
➤ বাঞ্ছারামপুরে সাপ্তাহিক হাটে ছিন্নমূল মানুষের পাতে মিলছে ভাত-মাংস, মুখে ফুটছে তৃপ্তির হাসি
➤ চান্দিনায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অটোরিকশা চালক আটক
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: কুবি উপাচার্য
➤ প্রবাসীর ঘরে ডাকাতি করতে গিয়ে স্ত্রীকে গুলিবর্ষণ, গ্রামবাসীর বিক্ষোভ
➤ কুমিল্লায় ৫ নারী চোর গ্রেফতার, ১৩ চোরাই মোবাইল উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir