প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:32 AM
বরুড়ায় গণঅভ্যুত্থান দিবস উদযাপন
মোঃ জাহাঙ্গীর আলম
বরুড়ায় যথাযথ মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে। ৫ই আগষ্ট সকাল সাড়ে আটটায় উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর নেতৃত্বে উপজেলা প্রশাসন শহীদ গনের কবরে পুষ্পস্তবক অর্পণ করে। প্রথমে অর্জুনতলায় শহীদ হাফেজ মোঃ মাসুদুর রহমান মানিক, গামারুয়া এলাকার শহীদ তাজুল ইসলাম, লক্ষিপুর ইউনিয়নের দৌলতপুরে শহীদ মোঃ আল আমিনের কবরে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন এবং স্থানীয় আলেম ওলামা গনের মাধ্যমে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়েছে।
এদিন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আহসান হাফিজ, বরুড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ নাছরিন সুলতানা তনু, উপজেলা সমাজ সেবা অফিসার কামরুল হাসান রনি, উপজেলা যুব উন্নয়ন অফিসার মুহাম্মদ বোরহান উদ্দিন ভুঁইয়া, সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গ। এছাড়াও বাদ জোহর জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ গনের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিভিন্ন মসহিদ মন্দির সহ অন্যান্যে ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপির শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, কুমিল্লা দঃ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সাংসদ জাকারিয়া তাহের সুমনেরর নেতৃত্বে বিএনপি, কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেেেজর অধ্যক্ষ শফিকুল আলম হেলালের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরুড়া উপজেলা শাখা, কুমিল্লা পূর্ব জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি ও বরুড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি আবু নাঈম সাকেরীর নেতৃত্বে খেলাফত মজলিস ও ইসলামি শাসনতন্ত্র (চরমনাই) নেতৃবৃন্দ বরুড়া উপজেলা সদর বাজার গন মিছিলের আয়োজন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই, ৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি...
সোহেল রানা:কুমিল্লার চান্দিনায় অগ্নিকাণ্ডে বাহরাইনপ্রবাসী এক ব্যক্তির বসতঘর ও দুটি রান্নাঘরসহ তিনটি...
সৎ ও যোগ্য নেতৃত্ব এগিয়ে এলে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভ...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার আদর্শ সদর উপজেলার ১ নং কালীরবাজার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সৈয়দপুরে আস...
ব্রাহ্মণপাড়ায় খাজা দয়াল বাবা বাচ্চু শাহ (রহ.)-এর বার্ষিক...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বালিন খলাপাড়া এলাকায় হযরত খাজা দয়...
চাঁদপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
কাজী নজরুল ইসলামচাঁদপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়া ও লাইসেন্স ছাড়া এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি...
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ পদে যোগ দিলেন প্রকৌ...
আবুল কালাম আজাদকুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ...
কুমিল্লায় রোভার স্কাউটের সংবাদ সংগ্রহ রিপোটিং কর্মশাল অনুষ্ঠ...
নিজস্ব প্রতিবেদকবাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রো ভারের আয়োজনে ৬ নভেম্বর দিনব্যাপী সংবাদ সংগ্রহ ও রি...