প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2025, 11:30 AM
বুড়িচংয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের গণমিছিল
আলমগীর হোসেন
স্বৈরাচার ও ফ্যাসিবাদ পতনের বছর পূর্তি উপলক্ষে গত ৫ ই আগস্ট বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এক বিশাল গণমিছিল উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বৃষ্টি উপেক্ষা করে গণমিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলার বসুন্ধরা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুড়িচং-ব্রাহ্মণপাড়ার গণ মানুষের নেতা ড. মোবারক হোসাইন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক এড. মোঃ আবদুল আউয়াল, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ মিজানুর রহমান আতিকী, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদ জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বুড়িচং উপজেলা সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া খান, পীরযাত্রাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মুমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী, অধ্যাপক মোঃ আবদুল মান্নান, পৌর জামায়াত আমীর মোঃ তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন, অধ্যাপক মোঃ রবিউল আলম, মাওলানা আ জ ম ফেরদাউস, আশিকুর রহমান প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...