প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Sep 2026, 8:24 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নির্দেশে পুলিশের পৃথক দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. শামীম হোসেন, এসআই মো. রফিকুল ইসলাম, এএসআই মো. নুর-আল আহসান ও এএসআই মো. মুছা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী এলাকার শাহীন মিয়া (৩৫), গঙ্গানগর এলাকার মিজান ভান্ডারী (৫২), বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার মো. আল-আমিন (২২) ও মো. শাকিল (২২), ব্রাহ্মণপাড়ার চারিপাড়া এলাকার সাকিবুল হাসান (১৯), মো. সজীব (১৯) ও মো. তোফাজ্জল (২১)।
এ ছাড়া সিলেটের বিশ্বনাথ উপজেলার জাহারগাঁও এলাকার রুমেল খাঁ (৩৬), কামালপুর এলাকার বাবুল মিয়া (৩৪) এবং পশ্চিম চান্দশির কাপন এলাকার মো. তুহিন মিয়া ওরফে শামীম মিয়া (৩১) রয়েছেন।
পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১০ জনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লায় কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে ফের সাঁড়াশি অভিযান চালিয়েছে জ...
নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
আয়েশা আক্তারকুমিল্লা নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও জবাবদিহিমূলক করতে কুমিল্লা সিটি কর্পোরেশন...
বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুল...
বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই...
ভিক্টোরিয়া কলেজে প্রবেশপত্র নিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
সজিব মাহমুদঅনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজন প্রবেশপত্র। তবে সেই প্রবেশপত্র নিত...
বিশ্ব জলাতঙ্ক দিবসে কুমিল্লায় র্যালি ও আলোচনা সভা
কুমিল্লা প্রতিনিধি:‘Stronger Together’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল...
পুরনো সেতু ভেঙে ফেলার দুই বছরেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি
সাইফুল ইসলাম, নাঙ্গলকোটকুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়ায় উপজেলা এল জি ই ডি ও ঠিকাদারদের অবহেলায় ডাকাত...