প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2026, 8:58 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে জিআর ও সাজা পরোয়ানাভুক্ত চার আসামি, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে পাওয়া এক পলাতক আসামি, নিয়মিত মামলার এজাহারনামীয় এক আসামি ও সামারি ট্রায়ালের পাঁচ আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত গোপালনগর মধ্যপাড়া এলাকার মো. বাবুল হোসেন (২৯), সিআর পরোয়ানাভুক্ত মহালক্ষ্মীপাড়া এলাকার মো. আশরাফুল (২৮), দুটি জিআর পরোয়ানাভুক্ত গঙ্গানগর রামচন্দ্রপুর এলাকার মো. ফারুক আহম্মেদ ওরফে রকেল ওরফে রাখাল ওরফে রকিল (৩৯) এবং জিআর পরোয়ানাভুক্ত গঙ্গানগর উত্তরপাড়া এলাকার মো. ফরিদ (৬৫)কে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে পাওয়া পলাতক আসামি হিসেবে একই গোপালনগর মধ্যপাড়া এলাকার মো. বাবুল হোসেন (২৯)-এর নাম উল্লেখ রয়েছে। তবে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই বাবুল হোসেনকে পরোয়ানাভুক্ত আসামি হিসেবেও গ্রেপ্তার দেখানো হয়েছে।
নিয়মিত মামলায় উপজেলার ষাইটশালা এলাকার মো. আবুল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানার মামলা রয়েছে।
অন্যদিকে মাদক সেবনের অভিযোগে সামারি ট্রায়ালের জন্য রামনগর এলাকার মো. জালাল (৫০), সাহেবাবাদ আদর্শপাড়া এলাকার মো. ইসমাইল (২২), একই এলাকার মো. মোশারফ হোসেন (২১), জিরুইন দক্ষিণপাড়া এলাকার আল-আমিন (৩৮) এবং বুড়িচংয়ের কংশনগর পশ্চিমপাড়া এলাকার মো. মনির হোসেন (৩৮)কে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আসামীদের শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মাদকসহ সকল অপরাধেরে বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
কম্বোডিয়ার নমপেনের স্ক্যাম সেন্টারে পাচার হওয়া নয় বাংলাদেশি নাগরিককে আটক করে সে দেশের আইনশৃঙ্খলা রক্...
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বলেছেন, তার সরকার বাংল...
সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে...
চব্বিশের অভ্যুত্থানের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের অবস্থা বেহাল। আগে দিনভর সেখানে...
কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতার...
মাহফুজ নান্টুঅপ্রতিম হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আলোচনায় এসেছে কিশোর গ্যাং। এরই মধ্যে কুমিল্লায় পুলিশের...
বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য...
মাসুদ রানা, কুমিল্লা। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সৌন...
কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছ...
মোহাম্মদ আলী সুমন। গত এক মাসের খবরগুলো পড়লে বুক কেঁপে ওঠে। ঢাকার মোহাম্মদপুর থেকে কুমিল্লার লাল...