প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Sep 2026, 8:32 AM
ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে শেখ হাসিনার স্লোগান, শিক্ষকসহ ৪ জনকে শোকজ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাদশ শ্রেণির ভর্তি ফরমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে স্লোগান ও ‘মুজিব শতবর্ষ’-এর লোগো ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষক ও দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
শোকজ পাওয়া চারজন হলেন—কলেজ শাখার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ, গণিতের প্রভাষক মো. আল আমিন, ল্যাব সহকারী (রসায়ন) মো. ফাহিম মিয়া এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মচারী মো. সাকিবুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরে তাঁদের শোকজ করা হয়। নোটিশে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানকে না জানিয়ে ওই ফরম ব্যবহারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি ফরমের ওপরের অংশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান-সংবলিত লোগো এবং ‘মুজিব শতবর্ষ’-এর লোগো ব্যবহার করা হয়। গত ২১ সেপ্টেম্বর ওই ফরমে ভর্তি কার্যক্রম শুরু হলে বিষয়টি শিক্ষার্থী ও স্থানীয়দের নজরে আসে।
পরে ফরমের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা ও অসন্তোষ তৈরি হয়। এরপরই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শোকজের উদ্যোগ নেয়।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ভূঁইয়া বলেন, তাঁকে না জানিয়ে ভর্তি ফরমে ওই লোগো ও স্লোগান ব্যবহার করা হয়েছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট দুই শিক্ষক ও দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের লিখিত জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের তাগিদ
আয়েশা আক্তারডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ বা মশকনিধন কার্যক্রমের ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বং...
কুমিল্লায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জনপ্রশাসন সচিবের মতবিনিম...
কুমিল্লা জেলা সংবাদদাতাজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী কুমিল্লায় জেলা পর্যায়ের ব...
মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন প...
বাঞ্ছারামপুর দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ব্রাহ...
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের গুনী শিক্ষক নির্বাচ...
ফারুক আজমজাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ের যাচাই বাছাইয়ে কুম...
বাঙ্গরায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
২৬/০৮/২০২৬ তারিখে বাঙ্গরা বাজার থানা এলাকায় পুলিশের অভিযানে কোরবানপুর সাকিনের কুখ্যাত মাদক ব্যবসায়...