...
শিরোনাম
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার, ⁜ সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন! ⁜ কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার ⁜ ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের ⁜ কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি ⁜ ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা ⁜ বন উজাড়ের মাশুল! ব্রাহ্মণপাড়ার গ্রামে গ্রামে বানরের উৎপাত ⁜ কুমিল্লা সদর দক্ষিণের দুই ইউনিয়ন একীভূত, নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন ⁜ মামলা প্রত্যাহারে চাপ, হত্যাচেষ্টা ও হয়রানির অভিযোগ সাংবাদিকের ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা ⁜ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা ⁜ বুড়িচং গোপিনাথপুরে মতবিনিময় সভা ⁜ "একজন আদর্শ জনপ্রতিনিধি কর্ম " ⁜ মনোহরগঞ্জে খিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদল নেতা মঞ্জুর গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা ⁜ শোক সংবাদ ⁜ দেশসেরা ফলাফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সোনার বাংলা কলেজের দুই শিক্ষার্থী ⁜ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2026, 8:57 AM

...
যুক্তির লড়াইয়ে বাজিমাত গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল News Image
মো. আনোয়ারুল ইসলাম
যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুল। শিক্ষার্থীদের প্রাণবন্ত বিতর্ক ও আত্মবিশ্বাসী উপস্থাপনায় অর্জিত এ সাফল্যে বিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে আনন্দের আবহ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চান্দলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘গ্রাম আদালতই গ্রামীণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম’—বিষয়ের ওপর আয়োজিত বিতর্কে পক্ষে অংশ নেয় চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে অংশ নেয় চারিপাড়া আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় দুই দলের বিতার্কিকরা গ্রাম আদালতের কার্যক্রম, গ্রামীণ জনগণের সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা নিয়ে যুক্তি-পাল্টা যুক্তি তুলে ধরে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে তথ্য ও যুক্তিনির্ভর উপস্থাপনায় এগিয়ে থেকে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট অর্জন করে চারিপাড়া আইডিয়াল স্কুল।
বিজয়ের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সবুজ মিয়া বলেন, বিতর্ক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সাফল্যে তাঁরা গর্বিত। এ অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
বিদ্যালয়ের সভাপতি মো. জাকির হোসেন বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এ ধরনের সাফল্য শিক্ষার্থীদের মেধা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তিনির্ভর সমাজ গঠনে বিতর্কচর্চা অব্যাহত রাখা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম চারিপাড়া আইডিয়াল স্কুলের বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে বিজয়ী চারিপাড়া আইডিয়াল স্কুল ও অংশগ্রহণকারী দলের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,

আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...

সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!

আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...

কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...

ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...

মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...

কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি

কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...

ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক,  অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...

মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
➤ সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
➤ কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
➤ ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহানের
➤ কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
➤ ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা
➤ বন উজাড়ের মাশুল! ব্রাহ্মণপাড়ার গ্রামে গ্রামে বানরের উৎপাত
➤ কুমিল্লা সদর দক্ষিণের দুই ইউনিয়ন একীভূত, নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন
➤ মামলা প্রত্যাহারে চাপ, হত্যাচেষ্টা ও হয়রানির অভিযোগ সাংবাদিকের
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে দু’ প্রতিষ্ঠানকে জরিমানা
➤ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনে মতবিনিময় সভা
➤ বুড়িচং গোপিনাথপুরে মতবিনিময় সভা
➤ "একজন আদর্শ জনপ্রতিনিধি কর্ম "
➤ মনোহরগঞ্জে খিলা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জেলা যুবদল নেতা মঞ্জুর গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা
➤ শোক সংবাদ
➤ দেশসেরা ফলাফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন সোনার বাংলা কলেজের দুই শিক্ষার্থী
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir