প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Sep 2026, 8:50 AM
"একজন আদর্শ জনপ্রতিনিধি কর্ম "
একজন আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হলেন ঐ ইউনিয়নে প্রধান প্রতিনিধি। তিনি সৎ, নির্লোভ হবেন, যিনি চেয়ারে বসার আগে ও পরে একই থাকবেন, ক্ষমতাকে সেবা মনে করবেন, তিনিই হবেন একজন আদর্শ প্রতিনিধি।
প্রতিটি মানুষেরই ভিন্ন মতামত থাকতে পারে,কথা বলা মত প্রকাশ করা মানুষের বাক স্বাধীনতা। এটাই স্বাভাবিক,যখন তিনি সাধারণ ভোটের মধ্যেই নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছেন। তখন দল বড় কথা না, মানুষ বড় কথা, তার সামনে সবাই সমান। যাই হোক, মানুষটা সৎ হলেই এলাকার উন্নয়ন হবে। মানুষের মাঝে ভালো ইমেজ তৈরি হবে।
কোন জুলুমকারী, নির্যাতন কারী ধান্দাবাজ, চাঁদাবাজি, মাদক, দখলবাজির সাথে জড়িত না থাকে, যে
মানুষের বিপদে-আপদে সহযোগিতা করে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, শিক্ষা, খেলাধুলা, সামাজিক কাজে সহযোগিতা করা ভালো মানুষের কাজ।
জনগণের সাথে মেশা প্রতিটি ওয়ার্ডে,পাড়া-মহল্লায় যাওয়া, মানুষের সমস্যা শোনা
মসজিদ, মাদ্রসা, মন্দির, স্কুল,কলেজ হাট-বাজারসহ সকল ক্ষেত্রে মানুষের সাথে যোগাযোগ রাখে বয়স্ক, গরিব, অসহায় মানুষের খোঁজ-খবর নেওয়া হবে একজন প্রতিনিধির প্রথম কাজ। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদে স্বাক্ষ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি/টিসিবি কার্ডের সঠিক তালিকা করা
রাস্তা, ব্রিজ, কালভার্ট, ড্রেন, নলকূপের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা। চাল, গম, ভাতার কার্ড, টাকা মেরে খাবেন না,ঘুষ ছাড়া জন্ম নিবন্ধন, নাগরিক সনদ দেবেন, শিক্ষিত ও বিচক্ষণ হবেন, আইন-কানুন বুঝবেন, গ্রাম আদালতে ন্যায় বিচার করবেন, সরকারি বরাদ্দ কিভাবে আনতে হয় জানবেন,সবার জন্য সমান হবেন,দল-মত, ধনী-গরিব দেখে সেবা দেবেন না, নিজের আত্মীয়কে নয়, প্রকৃত গরিবকে ভাতা দেবেন সবসময় পাশে পাওয়া যাবে
ফোন ধরবেন, রাত-বিরাতেও বিপদে এগিয়ে আসবেন, শুধু ভাতা নয়, রাস্তা, স্কুল, মসজিদ, খেলার মাঠ নিয়ে ভাববেন মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর হবেন।
এমন একজন চেয়ারম্যান হবেন যিনি আমার কথা শুনবেন, ধমক দিয়ে ফিরিয়ে দেবেন না। গরিবের জন্য ১০ টাকার সনদ ৫০০ টাকা নেবেন না। যিনি ভাতার লিস্ট নিজের লোক দিয়ে নয়, বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে করবেন। যিনি রাস্তার কাজে বালুর বদলে মাটি,রডের বদলে বাস দেবেন না, কাজের হিসাব জবাবদিহিতা জনসম্মুখে দেবেন।
যার চিন্তা চেতনা তরুণদের নিয়ে ভাবা বেকারত্ব নিরসন করা, পরিকল্পনা অনুযায়ী কাজ করা কারিগরি শিক্ষারসহ সকল শিক্ষার মান বৃদ্ধি করা সাবার মাঝে নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া, তরুণদের জন্য খেলার মাঠ, লাইব্রেরি, আর মাদকের বিরুদ্ধে সাহস করে দাঁড়াবেন মাদক বন্ধ করবেন।
বিচার ও সেবা গ্রাম আদালতে ছোটখাটো ঝগড়া-বিবাদ মীমাংসা করা জমি, পারিবারিক কলহ
সরকারি বরাদ্দের হিসাব স্বচ্ছ রাখা প্রতি মাসে ইউনিয়ন পরিষদের সভায় অংশ নেওয়া। জনগণের কাছে জবাবদিহি ৫ বছর পর আবার ভোটের জন্য জনগণের সামনে কাজের হিসাব দেওয়া। আগে সেবা দিয়ে মন জিততে হয়, পরে ক্ষমতা পেয়ে সেই সেবাটাই আনুষ্ঠানিকভাবে করতে হবে।
একজন চেয়ারম্যান প্রথমে বাংলাদেশের নাগরিক হতে হব, বয়স কমপক্ষে ২৫ বছর ওই ইউনিয়নের ভোটার তালিকায় নাম থাকতে হবে, কোনো ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত না হওয়া ঋণ খেলাপি না হওয়া মানসিকভাবে সুস্থ হওয়া।
জনগণ সাধারণত তাকেই নির্বাচিত করে যার মধ্যে
এলাকায় পরিচিত, সৎ ও শিক্ষিত ব্যক্তি মানুষের বিপদে পাশে থাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজির সাথে জড়িত নয় এলাকার উন্নয়ন করতে আগ্রহী
নির্বাচন কমিশন দেয়া ইউনিয়নের সকল ভোটার ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে ১ জন চেয়ারম্যান, ৯ জন সাধারণ মেম্বার ও ৩ জন মহিলা মেম্বার নির্বাচিত করেন।ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধি হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ব্যক্তিরা। এটাই বাংলাদেশের সবচেয়ে ছোট স্থানীয় সরকার।
একটি ইউনিয়ন পরিষদে মোট ১৩ জন প্রতিনিধি থাকেন, চেয়ারম্যান ১ জন, সাধারণ সদস্য (মেম্বার) ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৩ জন। তাদের মাধ্যমে একটি ইউনিয়নের ভালো-মন্দ, আয়-ব্যয়, সামাজিক কর্মকাণ্ড তাদের মাধ্যমে ফুটিয়ে ওঠে একটি ইউনিয়ন।
লেখক
মো: জাহিদুল ইসলাম
সদর ইউনিয়ন পরিষদ ব্রাহ্মণ পাড়া, কুমিল্লা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...