প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Sep 2026, 8:46 AM
সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
কাজী নজরুল ইসলাম
জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেন, মাদকসেবীদের একসঙ্গে রাখা যাবে না। তাদের আলাদাভাবে রাখতে হবে। মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে উল্লেখ করে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।, চাঁদপুর ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র। সারা পৃথিবী চাঁদপুরকে ইলিশের জন্য চেনে। তাই ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।কোস্টগার্ডের কার্যক্রম, চাঁদপুরের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা প্রসঙ্গে পাসপোর্ট অফিস,সহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বও কর্তব্যের উপর গুরুত্ব আরোপ করেন | গতকাল মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন | জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমান এর সভা প্রধানে প্রধান অতিথি চাঁদপুর জেলার সার্বিক তদারকি প্রাপ্ত জাতীয় সংসদের হুইপ আরো বলেন, এটা তারেক রহমানের সরকার | সরকারের নীতিমালার বাইরে আমরা কিছু করতে পারবোনা | সরকারের নীতিমাল অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে | জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে , | সেই ভাবে নেতা কর্মীদের তৈরি করতে হবে | এ সময় চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর ৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক , চাঁদপুর ৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সলিমুল্লাহ সেলিম সহ সকল সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন |
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হামের টিকা কেনায় ‘বিলম্ব-ব্যর্থতা’: অন্তর্বর্তী সরকারের ‘দায়...
হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তীকালীন সরকারের ‘দায় দায়িত্ব‘ নিরূপণে ত...
বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্...
মো.জাকির হোসেন।কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী...
জেলা নির্বাচন অফিসে ঢুকিয়ে সেবাগ্রহীতাকে মারধর, ভিডিও ভাইরাল
আয়েশা আক্তারনাগরিকের সেবা দেওয়ার কথা যাদের, তাদের বিরুদ্ধেই উঠেছে নাগরিককে পিটিয়ে হয়রানির অভিযোগ! কু...
কুমিল্লায় ইলিশ মাছের পিকআপ ডাকাতির ঘটনায় ১৯ মামলার আসামি ডাক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশ মাছবোঝাই পিকআপ ডাকাতি...
দুর্ঘটনার কবলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাস, অল্পের জন্য প...
সজিব মাহমুদকুমিল্লার ইলিয়টগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থ...
ইব্রাহিম সরকারকে ছাত্রদলের সভাপতি হিসেবে চায় বাঞ্ছারামপুরবাস...
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছাত্ররাজনীতিতে ইব্রাহিম সরকার একটি প...