...
শিরোনাম
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন ⁜ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত ⁜ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী ⁜ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত ⁜ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল ⁜ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ ⁜ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান ⁜ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬ ⁜ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড ⁜ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর ⁜ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ ⁜ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময় ⁜ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ⁜ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ⁜ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক ⁜ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ ⁜ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Sep 2026, 8:43 AM

...
বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর News Image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

"পড়া পারেনি তাই একটু শাসনের ব্যবস্থা করেছি।তাতেই হাত ভেঙ্গে গেছে। ওটা ঠিক হয়ে যাবে।এসব নিয়ে সাংবাদিকদের টেনশন না করলেও চলবে।আমি অনিয়ম করলে স্কুল কমিটি দেখবে"- দম্ভ ও অনুশোচনাবিহীনভাবে কালের কন্ঠ কে মুঠোফোনে বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চর মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষিকা শামসুন্নাহার বেগম।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মানিকপুর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে এ ঘটনা ঘটে। 

 আহত ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ইকরা মনি (৯)। সে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।


পারিবারিক সূত্র ও ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সামান্য রিডিং পড়া নিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন সহকারী শিক্ষিকা শামসুন্নাহার। একপর্যায়ে তিনি শ্রেণিকক্ষে থাকা শক্ত বেত দিয়ে শিশু ইকরা মনিকে এলোপাতাড়ি প্রহার শুরু করেন। পিঠে ও হাতে দফায় দফায় পড়া প্রচণ্ড আঘাতের একপর্যায়ে শিশুটির ডান হাত অকেজো হয়ে পড়ে এবং সে তীব্র যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে।সহপাঠী ও পরিবারের সহায়তায় তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন, বেতের নির্মম আঘাতে শিশুটির ডান হাতের কনুইয়ের হাড় মারাত্মকভাবে ভেঙে গেছে। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তার পুরো হাতে প্লাস্টার করা হয়েছে। 

হাত ভাঙার তীব্র ব্যথার পাশাপাশি চরম মানসিক ভীতি ও ট্রমায় দিন কাটাচ্ছে ৯ বছরের এই অবুঝ শিশু। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে,  অভিযুক্ত এই শিক্ষিকা অত্যন্ত উগ্র মেজাজের মানুষ। বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদানের চেয়ে সামান্য ভুলেই শিক্ষার্থীদের ওপর তিনি চড়াও হন। ইতিপূর্বেও বহু কোমলমতি শিক্ষার্থীকে সামান্য কারণে তিনি অমানবিকভাবে মারধর করেছেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু শিক্ষিকা প্রভাবশালী ও স্থানীয়ভাবে প্রভাব খাটানোর কারণে ভয়ে অনেক অভিভাবক মুখ খোলেননি। এবার এক শিশুর হাত ভেঙে ফেলার মতো নৃশংস ঘটনায় তাঁর পূর্বের উগ্র আচরণের বিষয়টি আবারও প্রকাশ্যে এসেছে।

তবে, অভিযুক্ত শিক্ষিকা শামসুন্নাহার দরিদ্র ইকরা মনির পরিবারকে উপর মহলে অভিযোগ না করতে 'ম্যানেজ' করার চেষ্টা করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক জানিয়েছেন। 


এদিকে, সন্তানের এমন দশা দেখে কান্নায় ভেঙে পড়েছেন আহত ইকরা মনির মা ও অটোরিকশা চালক পিতা। মুখে ভয় ও আতংক নিয়ে আক্ষেপ প্রকাশ করে তারা বলেন, “আমরা গরিব মানুষ, গরিবের কে-বা বিচার করবো কেডায় এই দেশে! মাস্টারে মারছে, মাষ্টার ম্যাডাম যদি অন্যায় করে থাকে তবে ওপরওয়ালা আল্লাহই এর বিচার করবেন।”

বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ  বলেন,'এটি খুবই বাজে করেছেন।আমরা তদন্ত করে জেলায় রিপোর্ট পাঠানো হবে।তারপর ব্যবস্থা নেয়া হবে। '


ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিও) শামসুল আলম  বলেন, বিষয়টি আমি সংবাদমাধ্যমে জেনেছি। বাঞ্ছারামপুরে যোগাযোগ করে ঐ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে  ব্যবস্থা নিতে বলবো।

মানিকপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের ভাষ্য, "অভিযুক্ত শিক্ষক অন্যায় করেছেন।কিন্তু আমার কাছে ভুক্তভোগী কেউ বিচার চাইতে আসেনি।তা হলে আমার কি করার আছে?''

মানিকপুর ইউনিয়নের এলাকাবাসী ও ক্ষুব্ধ অভিভাবকরা অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কঠোর প্রশাসনিক ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের প্রতি জোর দাবি জানিয়েছেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...

কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...

মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...

কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের পাশে জামায়াত
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত

সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...

যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...

. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...

দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ

কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদঘাটন
➤ কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
➤ হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি হজ এজেন্সিগুলোকে ধর্মমন্ত্রীর হুশিয়ারী
➤ কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
➤ যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আইডিয়াল স্কুল
➤ দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
➤ সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হুুইপ আশরাফ উদ্দিন নিজান
➤ সাংবাদিক কামাল আতাতুর্ক মিসেলের জানাজা ও দাফন সম্পন্ন, চান্দিনা প্রেস ক্লাবের শ্রদ্ধা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
➤ লালমাইয়ে মরা মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদন্ড
➤ বাঞ্ছারামপুরে শিক্ষিকার নির্মম বেত্রাঘাতে হাতের হাড় ভাঙলো ছাত্রীর
➤ সবুজ মুরাদনগর গড়তে ধর্মমন্ত্রীর উদ্যোগে আবারও ১০ হাজার চারা বিতরণ
➤ লাকসামে সাংবাদিকদের সাথে এডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়
➤ তিতাস উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা
➤ সারের গুদাম বন্ধ রাখায় সদর দক্ষিণে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
➤ মনোহরগঞ্জে বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী শামছুল আলম মানিকের উঠান বৈঠক
➤ কুমিল্লা মিডিয়া ফোরামের বিশেষ সভায় ভবিষ্যৎ পরিকল্পনার তাগিদ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir