প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 8:33 AM
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
সাইফুল ইসলাম
নাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের কামড়ে মুর্শিদা আক্তার (৪৫) নামে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার পেড়িয়া ইউনিয়নের গাংরাইয়া পূর্ব পাড়া গ্রামে। নিহত মুর্শিদা আক্তার একই গ্রামের আবু তাহেরের স্ত্রী। মূর্শিদা আক্তারের ৩ মেয়ে ও এক ছেলে রয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। পরে এলাকাবাসী সাপুড়ে এনে বিষধর সাপটি ধরতে সক্ষম হন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেড়িয়া ইউনিয়নের গাংরাইয়া পূর্ব পাড়া গ্রামের আবু তাহেরের ছেলে খোকন মালদ্বীপ থাকেন। তার মা মুর্শিদা আক্তার গতকাল শনিবার সকালে প্রবাসী এক ছেলের মাধ্যমে ছেলের জন্য পিঠা পাঠাতে পিঠা তৈরি করেন। এক পর্যায়ে মূর্শিদা আক্তার পিঠা পাঠাতে রান্না ঘরের লাকড়ির পাশে রাখা পলিথিনের ব্যাগ আনতে হাত রাখেন। এসময় লাকড়ির ভিতরে থাকা বিষধর সাপ তার হাতে কামড় দেয়। তাৎক্ষণিক তার স্বামী আবু তাহের মূর্শিদার আক্তারের হাতে কয়েকটি বাঁধ দিয়ে সাপে কাটার ভ্যাকসিন দেওয়ার জন্য তাকে প্রথমে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভ্যাকসিন দেওয়ার এক পর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...