প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Sep 2026, 8:21 AM
মনোহরগঞ্জে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আবুল কালাম আজাদ,
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিনয়ঘর
থেকে আরমান হোসেন -(১৭) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আরমান পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের বাসিন্দা। পেশায় একজন অটোরিকশা ড্রাইভার।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিনয়ঘর ইটালী প্রবাসী আহমেদ উল্লার বাড়ির ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে-শনিবার বিকাল ৩টার সময় বিনয়ঘর উত্তর পাড়া থেকে গাছ কেটে পানিতে ভাসিয়ে নেওয়ার সময় গলিত মরদেহটি ভাসতে দেখতে পান । পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মনোহরগঞ্জ থানা,নাঙ্গলকোট থানা ও নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এসময় গলিত লাশটির শার্ট এবং প্যান্ট দেখে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের অটোরিকশা চালক আরমান হোসেনের বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ জানান.গলিত লাশটি ভাসার খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি।গলিত লাশটি উদ্ধার করার পর পরনে থাকা শার্ট ও প্যান্ট দেখে নিহতের মা নিশ্চিত করেছেন।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান,গত দেড় মাস পূর্বে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর গ্রামের অটোরিকশা চালক আরমান হোসেন এর মা বাদী হয়ে একটি নিখোঁজ ডায়েরি করে।কিছু দিন পর নাঙ্গলকোট থানা পুলিশের অভিযানে মনোহরগঞ্জ উপজেলার মুন্সিরহাট থেকে সেলিমের গ্যারেজ থেকে আরমানের অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
আজ তার(আরমান) এর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা।কুমিল্লার চান্দিনায় পৃথক তিনটি ফাঁকা বাড়িতে গভীর রাত...
কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক সেবন...
চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতাডাঃ সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের এমপি ব...
দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩ আসামিকে...
নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস...
আয়েশা আক্তারসারা দেশে একযোগে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ের এ কর্...
নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
সাইফুল ইসলামনাঙ্গলকোটে প্রবাসী ছেলের জন্য পিঠা বানিয়ে পিঠা রাখতে পলিথিন ব্যাগ আনতে গিয়ে বিষধর সাপের...