প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2026, 9:17 AM
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় মাদক মামলায় একজন, পরোয়ানাভুক্ত দুজন ও চুরি মামলায় আরও একজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ১৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় জড়িত একজন পালিয়ে গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, এসআই মো. শামীম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজ গেটের সামনে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. জালাল উদ্দিন (৪৩) পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১৬ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
অন্যদিকে, এসআই মো. রফিকুল ইসলাম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের গাউছিয়া পাওয়ার হাউসের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেন। এ ঘটনায় শশীদল ইউনিয়নের মো. এনামুল হক প্রকাশ শানু (৪২)কে গ্রেপ্তার করা হয়।
একই কর্মকর্তা পৃথক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মালাপাড়ার মো. হেলাল উদ্দিন (৪৫)কে এবং এএসআই মো. ইমরান হোসেন সাহেবাবাদের মো. বিল্লাল হোসেন (৩৭)কে গ্রেপ্তার করেন।
এ ছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে চুরির মামলার পলাতক আসামি ও সিঁধেল চোরচক্রের সদস্য মো. রবিউল হাসান (১৯)কে গ্রেপ্তার করা হয়।
ওসি মো. ফারুক হোসেনের বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাদের জেল হাজতে পেরনের নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা রাষ্ট...
মহিউদ্দিন আকাশ (ব্যুরো চীফ,কুমিল্লা)ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানি কার্যক্রম সম্প্রসার...