প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2026, 9:12 AM
কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই: মূল অভিযুক্ত ৩ জন গ্রেফতার
মাসুদ রানা, কুমিল্লা।
কুমিল্লার লালমাইয়ে সবজি বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা ও অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে পুলিশি অভিযানে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
গতকাল বুধবার (৯ অক্টোবর) রাতে লালমাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—বাগমারা খিলপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে সুমন (২৪), কানিয়াপুকুর পাড়া এলাকার শামছুল হকের ছেলে নূর ইসলাম (২৫) এবং বলিপদুয়া গ্রামের আলী হোসেনের ছেলে হান্নান (২২)।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে পরতী গ্রামের বাসিন্দা ও পেশায় সবজি বিক্রেতা মোঃ সফিউল্লাহ (৪৯) পাইকারি সবজি কেনার উদ্দেশ্যে নিজ অটোরিকশা নিয়ে বরুড়ার মগবাড়ী চৌমুহনী বাজারে যাচ্ছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে লালমাই থানাধীন বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই এলাকার বাগমারা-মগবাড়ী সড়কের বটতলায় পৌঁছালে একটি সিএনজিতে আসা ৩-৪ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিপথ রোধ করে।
দুষ্কৃতকারীরা অস্ত্রের মুখে সফিউল্লাহকে জিম্মি করে সবজি কেনার জন্য সঙ্গে রাখা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাকে ধারালো কিরিছ, সুইচগিয়ার ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, ঘাড় ও হাতের কব্জিতে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে সফিউল্লাহকে রক্তাত অবস্থায় ফেলে রেখে তার ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পথচারীদের সহায়তায় প্রথমে স্বজনের বাড়ি ও পরে কুমিল্লা পিপলস্ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন ভুক্তভোগী। সুস্থ হয়ে তিনি লালমাই থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মোঃ মিজানুর রহমান জানান, "ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে পুলিশ দ্রুত তদন্তে নামে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে অভিযান চালায়। গ্রেফতারকৃত ৩ আসামিকে আইনের আওতায় আনা হয়েছে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।"
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...