প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2026, 9:10 AM
বুড়িচংয়ে এমপি ডাবলহোন্ডা কাপ ফুটবলের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
"ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদকের বিরুদ্ধে ফুটবল" উক্ত প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবলের ৬ষ্ঠ দিনের খেলা ১০ সেপ্টেম্বর ভরাসার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপুর আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সালেহ আহমেদ। প্রধান আলোচক ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, সাংগঠনিক মাসুদুর রহমান, সিনিয়র সহ সভাপতি অহিদুজ্জানান ফারুক, বিএনপির সদস্য মোহাম্মদ আলী মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন। সভাপতিত্ব করেন হাজী আব্দুল ওহাব আমিন,সঞ্চালনায় ছিলেন আব্দুস সামাদ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জুবায়েরসহ বিএনপি যুবদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মিয়ারবাজার ফুটবল একাদশ বনাম ইউরোপ স্পোর্টস অর্গানাইজেশনের মধ্যে অনুষ্ঠিত খেলায় ইউরোপ স্পোর্টস ৪-৩ গোলে বিজয়ী হওয়ার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...