প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Sep 2026, 9:42 AM
ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ
মো. আনোয়ারুল ইসলাম
কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণের মাধ্যমে উন্নত বিশ্বের কৃষি ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বি-স্ট্রং প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এসব কৃষিযন্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (সম্প্রসারণ-১) মোহাম্মদ এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এনামুল হক বলেন, কৃষিকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কৃষকদের আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। এর ফলে কৃষকের শ্রম ও সময় কমবে এবং উৎপাদনশীলতা বাড়বে।
তিনি বলেন, উন্নত রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশের কৃষিতেও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে লাভ বাড়ানো এবং কৃষিকে টেকসই ও বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী করতে কৃষি যান্ত্রিকীকরণের বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব (সম্প্রসারণ-৩) ড. মো. হারুনুর রশীদ, বি-স্ট্রং প্রকল্পের প্রকল্প পরিচালক ইয়াসমিন আক্তার, ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নী ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, বি-স্ট্রং প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো. নাসির উদ্দিন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান। এ সময় উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক গ্রুপের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তারা জানান, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় ও শ্রমের চাপ কমানোর পাশাপাশি স্বল্প সময়ে অধিক জমি চাষাবাদ করা সম্ভব হবে। পর্যায়ক্রমে কৃষকদের মধ্যে এ ধরনের যন্ত্রপাতির ব্যবহার আরও সম্প্রসারণ করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...