প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 9 Sep 2026, 8:35 AM
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
অভিযানে দু'টি এস্কেভেটর দিয়ে সুয়াগাজী বাজারের কাপড় দোকান, কনফেকশনারী দোকান, চা দোকান, খাদ্যের দোকান, হোটেল, বেকারি, ফলের দোকানসহ দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত রাজনৈতিক ও স্থানীয় প্রভাব খাটিয়ে কুমিল্লার সুয়াগাজী বাজারের সরকারি জায়গা দখল করে কয়েক শত স্থাপনা নির্মাণ করে প্রভাবশালী মহল। ওইসব স্থাপনায় দোকানপ্রতি ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা জামানত নিয়ে মাসিক ৫ হাজার থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত ভাড়া আদায় করে আসছে বছরের পর বছর। প্রশাসনের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা।
অভিযানে নেতৃত্ব দেওয়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আখতার নিলয় বলেন, সুয়াগাজী বাজারের অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হলেও দখলকারীরা কর্ণপাত করেনি,তাই বাজারের দুই শতাধিক দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । পরবর্তীতে ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যেন এই জায়গা গুলোতে কোনোভাবেই আর অবৈধ দোকানপাট বসতে না পারে।
উচ্ছেদের বিষয়ে কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী
মোঃ আদনান ইবনে হাসান বলেন,
সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। জনগণ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে এবং সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে ব্যাপারে সজাগ রয়েছি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, অবৈধ দখলদারদের হাত থেকে সরাসরি জায়গা দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যৎ কেউ সরকারি জায়গা দখলের চেষ্টা চালালে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...
মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...
রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি
নিজস্ব প্রতিবেদকরাত বাড়লেই আতঙ্ক। কুমিল্লায় একের পর এক বাড়িতে ডাকাতির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রাম...