প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Sep 2026, 8:33 AM
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
মাহফুজ নান্টু কুমিল্লা
নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সাতটি ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ। আজ দিনভর নগরীর বিভিন্ন এলাকায় তদারকি অভিযান পরিচালনা করেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারি আবু।
নির্মাণকাজ বন্ধের নির্দেশ পাওয়া ভবনগুলো হলো ডাক্তারপাড়ার সিলভার টাওয়ার, একতা টাওয়ার ও মাসুম টাওয়ার। এছাড়া ট্রমা হসপিটালের বিপরীতে মজিবুর রহমান গং-এর বাণিজ্যিক ভবন ও জামান-জাহানারা প্যালেস এবং কান্দিরপাড় এলাকার সিলভার আলী ম্যানশন ও কাজী টাওয়ার।
কর্তৃপক্ষের অভিযোগ, এসব ভবনের ক্ষেত্রে অনুমোদিত নকশার সঙ্গে নির্মাণকাজের অসঙ্গতি, প্ল্যান পাস না করা এবং প্রয়োজনীয় অনুমোদন ছাড়া নির্মাণকাজ চালানোর মতো বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এ কারণে উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভবনগুলোর নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারি আবু বলেন, নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা ও সংশ্লিষ্ট বিধিবিধান মানা হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে। নিয়মের ব্যত্যয় পাওয়া গেলে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নগরীর পরিকল্পিত উন্নয়ন ও নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদাবাজির রিমোট বিদেশে
আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...
. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...
রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি
নিজস্ব প্রতিবেদকরাত বাড়লেই আতঙ্ক। কুমিল্লায় একের পর এক বাড়িতে ডাকাতির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গ্রাম...