প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2026, 10:09 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল স্কাফ সিরাপ উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাঁদের মধ্যে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় একজন, চুরি মামলার তদন্তে পাওয়া একজন, জিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে দুজন রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল থেকে রোববার (২৫ অক্টোবর) দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের আনন্দপুর এলাকায় আলেক মেম্বারের বাড়ির সড়কে হাফিজ মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালান থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় ১০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে উত্তর তেতাভূমি এলাকার আনোয়ার হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া ২২ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা একটি চুরি মামলার (মামলা নম্বর ২৯) তদন্তে পাওয়া আসামি ইয়াছিন মিয়া ওরফে সুজনকে (২০) গ্রেপ্তার করে পুলিশ। তিনি উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, রোববার জিআর পরোয়ানাভুক্ত আসামি হানু মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার শিদলাই ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া মাদক সেবনের অপরাধে এনামুল (৩২) ও মাহাবুব আলমকে (৪৮) আটক করে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়েছে। এনামুল উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের এবং মাহাবুব আলম ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ, সেইঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে...