প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2026, 10:08 AM
সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত
এমরান হোসেন বাপ্পি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ, সেই
ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে সন্তান জন্মদান এবং জন্মের পর নবজাতককে ৫০ হাজার
টাকার বিনিময়ে অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের
পরিবারের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারকে চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন এবং
ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও করেছেন স্বজনেরা। স্থানীয় ভাবে
সালিশের মাধ্যমে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে ৩ লাখ টাকা দেওয়ার কথা বলা
হলেও ভুক্তভোগী পরিবার আদৌ সেই অর্থ পাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা
দেখা দিয়েছে।
অভিযুক্ত যুবক জাহিদুল ইসলাম ওরফে আবির চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত
ইউনিয়নের কালকোট গ্রামের আমির হোসেন প্রকাশ লাকির ছেলে।
অভিযোগে একই গ্রামের শালিসদার হাজী মোস্তফা এবং অভিযুক্তের জেঠা
নজরুল ইসলাম মনিরের নামও উঠে এসেছে।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, তার বৃদ্ধ অসুস্থ মায়ের চিকিৎসার জন্য দীর্ঘ
সময় ঢাকার হাসপাতালে অবস্থান করতে হয়েছিল তাঁকে। এ সময় বাড়িতে
থাকা তার মেয়েকে জাহিদুল ইসলাম ওরফে আবির জোরপূর্বক ঘরে প্রবেশ
করে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। ভয়ে মেয়েটি
প্রথমদিকে কাউকে বিষয়টি জানায়নি।
পরবর্তী সময়ে মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন ও বিভিন্ন জটিলতা
দেখা দিলে তার মা বিষয়টি বুঝতে পারেন। পরে মেয়ের কাছ থেকে বিস্তারিত
ঘটনা জানার পর অভিযুক্তের পরিবারকে বিষয়টি অবহিত করেন তিনি। তবে
অভিযোগ অনুযায়ী, প্রথম দিকে অভিযুক্তের পরিবার বিষয়টি এড়িয়ে যাওয়ার
চেষ্টা করে এবং উল্টো ভুক্তভোগীকে নিয়ে নানা অপবাদ দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, একপর্যায়ে অভিযুক্ত যুবক ঘটনাটি স্বীকার করলে
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিয়ের প্রস্তাব দিলে অভিযুক্তের
পরিবার তা নাকচ করে দেয় এবং বিষয়টি আইনগত ভাবে নিষ্পত্তির পরিবর্তে
স্থানীয়ভাবে প্রভাবশালী দ্বারা মীমাংসার চেষ্টা করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তের বাবা প্রবাসে থাকায় তার জেঠা
নজরুল ইসলাম মনির শুরু থেকেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এ
জন্য একই গ্রামের প্রভাবশালী ব্যক্তি হাজী মোস্তফাকে দিয়ে ভুক্তভোগীর
মাকে আর্থিক প্রলোভন দেখিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয় বলে
দাবি করা হয়েছে।
পরিবারটির ভাষ্য, ভুক্তভোগীর মাকে একাধিকবার হাজী মোস্তফার বাড়িতে
ডেকে নিয়ে সমাধানের জন্য চাপ দেওয়া হয়। পাশাপাশি ঘটনা প্রকাশ না
করার জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
ভুক্তভোগীর বাবা প্রায় ১২ বছর আগে মারা যান। এরপর থেকে মা ও চার ভাই-
বোন নিয়ে পরিবারটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছে।
পরিবারের পুরুষ অভিভাবক না থাকায় তারা স্থানীয়ভাবে প্রভাবশালীদের চাপের
মুখে পড়েছেন বলে দাবি স্বজনদের।
পরিবারের পক্ষ থেকে আরো জানা যায়, অন্তঃসত্ত্বা তরুণীর প্রসব ব্যথা উঠলে
শুক্রবার রাতে চৌদ্দগ্রাম বাজার এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে
নেওয়া হয়। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম
হয়।
তবে সন্তান জন্মের পরপরই নবজাতককে ৫০ হাজার টাকার বিনিময়ে অন্যত্র
বিক্রি করে দেওয়া হয়েছে। নবজাতকের প্রসব সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার অভিযুক্ত
যুবকের পরিবারের পক্ষ থেকে বহন করা হয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, সামাজিক স্বীকৃতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং
নিজেদের অসহায় অবস্থার কারণে তারা চরম সংকটে পড়েছেন। তবে
নবজাতককে কার কাছে দেওয়া হয়েছে, বর্তমানে শিশুটি কোথায় রয়েছে
এবং এ বিষয়ে কোনো আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা
স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...