...
শিরোনাম
চাঁদাবাজির রিমোট বিদেশে ⁜ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের ⁜ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ⁜ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ ⁜ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন ⁜ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ⁜ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি ⁜ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার ⁜ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ ⁜ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা ⁜ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন ⁜ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ? ⁜ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান ⁜ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি ⁜ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা ⁜ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ ⁜ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি ⁜ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Sep 2026, 8:09 AM

...
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের অপরাধে পাঁচজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে প্রত্যেককে জরিমানা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইন ও এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মাধবপুর ইউনিয়নের জামতলী দক্ষিণপাড়ার মো. তাজুল ইসলাম (৫০), বাড়ানী এলাকার মো. এনামুল (২৯), একই এলাকার মো. শাহজালাল (২৮), মো. নাছির হোসেন (২৫) এবং উত্তর মিরপুর এলাকার মো. স্বপন মিয়া (৩৪)।
পুলিশ জানায়, অভিযান শেষে আটক পাঁচজনকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আমলি আদালত-২ (ব্রাহ্মণপাড়া), কুমিল্লায় হাজির করা হয়। শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৈয়ব উদ্দিন সামারি ট্রায়ালের মাধ্যমে তাঁদের জরিমানা করেন।
আদালত তাজুল ইসলাম, এনামুল, শাহজালাল ও নাছির হোসেনকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করেন। অপর আসামি স্বপন মিয়াকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। পাঁচজনের কাছ থেকে সর্বমোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
পুলিশের ভাষ্য, মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চাঁদাবাজির রিমোট বিদেশে
চাঁদাবাজির রিমোট বিদেশে

আমার পোলাপান গিয়ে তোর ফ্যাক্টরির একজনকে থাপড়াইয়া আসছে। টাকা না পাইলে তোর পা লুলা করে দিবো। সারা জীবন...

হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালীতে অত্যাধুনিক একটি মার্কিন সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস (...

কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লার সুয়াগাজী বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা...

নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ ব...

মাহফুজ নান্টু কুমিল্লা নকশা ঠিক না থাকা, প্ল্যান পাস না করাসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লা শহরের সা...

কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন
কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থান...

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণজন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি না...

ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্...

. আনোয়ারুল ইসলাম।।‘লিটারেসি ফর পিপল, টি প্ল্যানেট এন্ড প্রসপেরিটি’—‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ চাঁদাবাজির রিমোট বিদেশে
➤ হরমুজে ‘অত্যাধুনিক’ মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের
➤ কুমিল্লার সুয়াগাজী বাজারে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
➤ নকশা-অনুমোদনে অনিয়মের অভিযোগে কুমিল্লায় ৭ ভবনের নির্মাণকাজ বন্ধ
➤ কুমিল্লা সদর দক্ষিণে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধনে মাঠে স্থানীয় প্রশাসন
➤ ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
➤ রাত বাড়লেই আতঙ্ক, কুমিল্লায় এক সপ্তাহে চার বাড়িতে ডাকাতি
➤ অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার
➤ বুড়িচংয়ে ভাঙারির আড়ালে চোরাই পণ্যের বেচাকেনা, বাড়ছে অপরাধ
➤ বরখাস্ত ইউপি সচিবের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান চান স্থানীয়রা
➤ হাসপাতালে ২৯ মাস ধরে মা, দিন শেষে সেখানেই ছুটে যান এমপি জসিম উদ্দিন
➤ চলাচলের রাস্তা বন্ধ নাকি, অপপ্রচার ?
➤ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতিতে রেকর্ড গড়েছেন সাব-রেজিস্ট্রার মেহেদী হাসান
➤ কুমিল্লায় নিরাপদ সড়ক চাইয়ের জনসচেতনতামূলক কর্মসূচি
➤ শ্রদ্ধা ও ভালোবাসায় মোস্তাক আহমেদ মজুমদার এর জানাযা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনের জরিমানা
➤ চৌদ্দগ্রামে প্রশাসনের উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে চারাগাছ বিতরণ
➤ কুবির দুই অনুষদ ভবনে সংযুক্ত হচ্ছে লিফট, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
➤ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি জসিম উদ্দিন জসিম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir