...
শিরোনাম
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমান ⁜ ১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল ⁜ কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান ⁜ মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে: জসিম উদ্দিন এমপি ⁜ কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন ⁜ এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপি জসিমের ⁜ ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দিনমজুর সহ নিহত ২ ⁜ জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতা অর্জন করলে কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবেনা-এমপি আবুল কালাম ⁜ ব্রাহ্মণপাড়ায় ছেলে হত্যার বিচার চান পিতা ⁜ বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত ⁜ মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণপাড়ার দুলালপুরে পুলিশের র‍্যালি-সমাবেশ ⁜ ফেসবুকে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে প্রাণ হারালেন কিশোর ⁜ বরুড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ⁜ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ ⁜ কারাগার থেকে বের হয়ে ভাইয়ের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন ⁜ ইউপি নির্বাচন: প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই ⁜ এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল ⁜ কুমিল্লার বাঙ্গরায় মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Sep 2026, 8:38 PM

...
চোটে দুই মাসের জন্য মাঠের বাইরে নেইমার News Image

এফএনএস স্পোর্টস:

চোটের দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমার জুনিয়রের। ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে ব্রাজিলিয়ান তারকাকে। ফলে সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।কোপা দো ব্রাসিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের বিপক্ষে ০-০ গোলে ড্রয়ের ম্যাচে চোট পান নেইমার। স্থানীয় সময় ২ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধের শেষ দিকে ডান উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। বিরতির পর আর মাঠে ফেরেননি, তার বদলে খেলেন রনি। ম্যাচটি ড্র হলেও প্রথম লেগে ৩-০ ব্যবধানে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় সান্তোস। (মব)

পরদিন পরীক্ষা করানোর পর নেইমারের চোটের ধরন নিশ্চিত করে সান্তোস। ডান উরুর সামনের অংশের রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি মাত্রার চোট ধরা পড়েছে। ক্লাবের মেডিকেল আপডেট অনুযায়ী, নেইমারের পাশাপাশি আলভারো বারেয়াল ও লুকাস ভেরিসিমোরও চোট শনাক্ত হয়েছে। তিনজনই চিকিৎসা ও পুনর্বাসন শুরু করেছেন। টাইপ ২বি ধরনের পেশির চোট থেকে সেরে উঠতে সাধারণত চার থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। নেইমারের আগের চোটের ইতিহাস বিবেচনায় এবারও দ্রুত মাঠে ফেরার চেষ্টা না করাই স্বাভাবিক। ফলে প্রায় দুই মাস বাইরে থাকার আশঙ্কাই বেশি।

এই চোটের কারণে রোববার (৬ সেপ্টেম্বর) ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওনালের বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। একই সঙ্গে ৯ ও ১৬ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালের দুই লেগেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। সান্তোসে ফেরার পর থেকেই চোট নিয়ে ভুগছেন নেইমার। ২০২৫ সালের জানুয়ারিতে ক্লাবটিতে ফেরার পর বাঁ উরু, ডান রেক্টাস ফেমোরিস, বাঁ হাঁটুর মেনিস্কাস এবং ডান কাফে সমস্যা হয়েছিল তার। চলতি মৌসুমেও কাফের চোটে ভুগেছেন তিনি। একাধিকবার দীর্ঘ পুনর্বাসনের পর মাঠে ফিরতে হয়েছে এই ফরোয়ার্ডকে।পালমেইরাসের বিপক্ষে ম্যাচে শুধু নেইমারই নন, সান্তোসের আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন। ডিফেন্ডার লুকাস ভেরিসিমোর ডান গোড়ালিতে মচকেছে। আর ফরোয়ার্ড আলভারো বারেয়ালের বাঁ উরুর পেছনের অংশের বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ ২এ চোট ধরা পড়েছে। দুজনকেই চিকিৎসার আওতায় নেওয়া হয়েছে। 

পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নেইমার। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ভিলা বেলমিরোর পিচের অবস্থা নিয়ে তীব্র অসন্তোষ জানান তিনি।নেইমারের অভিযোগ, ম্যাচের আগের দিন মাঠের মাটি আলগা করার কারণে পুরো পিচে গর্ত ও অসমান জায়গা তৈরি হয়েছিল। তার দাবি, এতে দৌড়ের সময় গতি বাড়ানো এবং হঠাৎ থামতে খেলোয়াড়দের অতিরিক্ত শক্তি প্রয়োগ করতে হয়েছে। প্রথমার্ধেই তিনজন খেলোয়াড়ের ব্যথা পাওয়ার বিষয়টিকেও তিনি মাঠের অবস্থার সঙ্গে যুক্ত করেন। 

নেইমার লিখেছিলেন, “প্রতিপক্ষের পাশাপাশি আমাদের মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে।” মাঠের দায়িত্বে থাকা ব্যক্তিদের উদ্দেশে তার পোস্টে ছিল স্পষ্ট বিদ্রূপও। পরে পালমেইরাসও নিজেদের কৃত্রিম টার্ফের ভালো অবস্থার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা মন্তব্য করে।চোটের কারণে নেইমারের জন্য এটি আরও একটি বড় বিরতি। চলতি মৌসুমে সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে আট গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন তিনি।সান্তোস এখন এমন এক সময়ে নেইমারকে হারাল, যখন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে তাদের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কোপা দো ব্রাসিল থেকে বিদায়ের পর লিগ ও কোপা সুদামেরিকানার লড়াইয়ে দলের অন্যতম ভরসা নেইমারকে ছাড়াই সামনের ম্যাচগুলো সামলাতে হবে ক্লাবটিকে।





ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমান
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমা...

মাহফুজ নান্টু‎জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও‎বাংলাদেশ জামাযাতে ইসলামীর আমীর ডা.সফিকুর রহমান বলেছেন,...

১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক ‎১১ দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্...

কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্...

কুমিল্লা প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় ধানকাটা শ্রমিকের পরিচয়ে বাড়িতে ঢুকে ছমিরন খাতুন (৬০) নামের এক...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান
এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষম...

এমরান হোসেন বাপ্পিবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানএমপি...

মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে: জসিম উদ্দিন এমপি
মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষে...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সরকারি খাস...

কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন
কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংব...

কুমিল্লার প্রাণকেন্দ্র কান্দিরপাড় আমানিয়া হোটেলের দ্বিতীয় তলায় কাস্টমার ডাকাডাকিকে কেন্দ্র করে দুই ম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব ‎ডা.শফিকুর রহমান
➤ ১১ দলীয় ঐক্যের লংমার্চে কুমিল্লায় জনতার ঢল
➤ কুমিল্লায় ধানকাটা শ্রমিক সেজে বৃদ্ধাকে হত্যা-লুট: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
➤ এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান
➤ মৎস্যচাষীদের প্রণোদনা প্রদান ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের আওতায় আনা হবে: জসিম উদ্দিন এমপি
➤ কান্দিরপাড় মোবাইল ব্যবসায়ীদের দুই পক্ষে মারামারি: পাল্টা সংবাদ সম্মেলন ও মানববন্ধন
➤ এক বছরে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার অসম্পন্ন কাজ শেষ করার ঘোষণা এমপি জসিমের
➤ ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
➤ চৌদ্দগ্রামে মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দিনমজুর সহ নিহত ২
➤ জ্ঞান-বিজ্ঞান ও দক্ষতা অর্জন করলে কেউ তোমাকে আটকিয়ে রাখতে পারবেনা-এমপি আবুল কালাম
➤ ব্রাহ্মণপাড়ায় ছেলে হত্যার বিচার চান পিতা
➤ বরুড়ায় পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রেজভীয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত
➤ মাদকমুক্ত সমাজ গড়তে ব্রাহ্মণপাড়ার দুলালপুরে পুলিশের র‍্যালি-সমাবেশ
➤ ফেসবুকে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যে প্রাণ হারালেন কিশোর
➤ বরুড়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
➤ বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
➤ কারাগার থেকে বের হয়ে ভাইয়ের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন
➤ ইউপি নির্বাচন: প্রস্তুতি শেষ পর্যায়ে, তফসিল এ মাসেই
➤ এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল
➤ কুমিল্লার বাঙ্গরায় মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir