প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Sep 2026, 12:45 AM
মুরাদনগরে মাঝরাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা
কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে মাঝরাতে দুই যুবককে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার কামাল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন ও মুরাদনগর থানার পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামের শাহ আলমের ছেলে নুর আলম (৩০) এবং একই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মোঃ রওনক মিয়ার ছেলে সাহাবুদ্দিন(২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় নুর আলম ও সাহাবুদ্দিনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নুর আলমকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং সাহাবুদ্দিনকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, দণ্ডপ্রাপ্ত দুইজনকে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠানো হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শনে কৃষিম...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
কুমিল্লার ১৬ নম্বর ওয়ার্ডে উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা করেন কুস...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের দেশ, শ্রীকৃষ্ণ...
নিজস্ব প্রতিবেদকমৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সা...
গরুর খুরা রোগের পর্যাপ্ত ভ্যাকসিন উৎপাদন হচ্ছে, সারেরও মজুদ...
মাহফুজ নান্টু কুমিল্লাল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) কিংবা খুরা রোগে কৃষকের আর কোনো গরু মারা যাবে না...
বাঞ্ছারামপুরে পাট চাষে অনিহা কৃষকের। "পাট দিয়া করমু কি?"
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি পাট চাষ কইরা কি করুম? ১মন পাট বেইচ্চা (...
কুমিল্লায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল দুই শতাধিক প্রাতঃভ্রম...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা নগরীতে প্রাতঃভ্রমণকারীদের অন্যতম সামাজিক সংগঠন 'আমরা তোমাদের ভুলবো না...