প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2026, 10:05 AM
কুমিল্লা মহানগর কলেজের অভাবনীয় সাফল্য: উল্লাস ও উচ্ছ্বাসে ভাসছে ক্যাম্পাস
আবুল কালাম আজাদ
উচ্চমাধ্যমিক পরীক্ষায় অভূতপূর্ব ফলাফল অর্জন করায় আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছে কুমিল্লা মহানগর কলেজ। প্রতিষ্ঠানের এই ধারাবাহিক ও অভাবনীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বইছে আনন্দের বন্যা।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, কলেজের পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বিগত বছরগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পরীক্ষার কেন্দ্র থেকে ফলাফল প্রকাশের সাথে সাথেই শিক্ষার্থীরা কলেজে জড়ো হতে থাকে এবং উল্লাসে ফেটে পড়ে। একে অপরকে মিষ্টি খাইয়ে এবং আনন্দ মিছিলের মাধ্যমে তারা এই অর্জন উদযাপন করে।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ মো.মাহফুজুর রহমান বলেন- "আমাদের শিক্ষকবৃন্দের ক্লান্তিহীন পরিশ্রম, নিবিড় পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের ফসল এই ফলাফল। এছাড়া অভিভাবকদের সার্বিক সহযোগিতা আমাদের এই অর্জনে বড় ভূমিকা রেখেছে। কুমিল্লা মহানগর কলেজ বরাবরের মতোই শিক্ষার গুণগত মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।"
প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ উর্দ্বতন কর্তৃপক্ষ, শিক্ষক এবং কৃতী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিভাবকরা জানান, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও কলেজের নিয়মানুবর্তিতার কারণেই আজ শিক্ষার্থীরা এই চমৎকার ফলাফল উপহার দিতে পেরেছে। আগামী দিনেও কুমিল্লা মহানগর কলেজ তাদের এই মেধা ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে—এমনটাই প্রত্যাশা সবার।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...
কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...
আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...
কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের...