প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Aug 2026, 8:23 AM
ফুলে ফুলে সিক্ত হলেন জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব - কাজী নাহিদ
চৌদ্দগ্রাম প্রতিনিধি
ফুলে ফুলে সিক্ত হলেন জাতীয় পার্টির (কাজী জাফর) নবনির্বাচিত মহাসচিব কাজী মো: নাহিদ। শনিবার উপজেলা চিওড়ায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জাতীয় পাটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের ভালবাসা ও শুভেচ্ছায় সিক্ত হলেন তিনি। এসময় বক্তৃতায় কাজী মোঃ নাহিদ বলেন, আজ আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে যে ভালবাসা ও সম্মান দিয়েছেন তা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গঠনের পর অনেকেই অসহযোগিতা করছেন। সরকারের বয়স ছয় মাস, ভালোমন্দ মূল্যায়ন করার সময় এখনো হয়নি। কাজী জাফরের হাতে গড়া জাতীয় পার্টি বিএনপির রাজনৈতিক জোটে ছিল এবং এখনো আছে। দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টি এই সরকারকে সহযোগিতা করে যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় পার্টি'র (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবীব লিংকন বলেন, সমস্ত খালি প্রতিষ্ঠান নিয়ে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এক সেকেন্ডের জন্য স্বস্তি বোধ করছেন না। ব্যাংক লুটপাট, বিদ্যুৎ কারখানায় বিদ্যুৎ নাই, গ্যাসের সংকট, সমস্ত দেশটাকে লুটপাট করে ভারতে গিয়ে বসে আছেন একজন। ওখানে বসে হুমকি দিচ্ছেন ৫ই ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। আমরাও চাই আপনি আসেন। আমরা আপনাকে কোনো অবজ্ঞা করতে চাইনা। বলতে দ্বিধা নেই তিনি এ জাতির সাথে বেঈমানী করে ভারতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আজকে প্রমাণ হয়েছে আসলেই তিনি ভারতের লোক, বাংলাদেশের না।
আহসান হাবীব লিংকন আরো বলেন, প্রধানমন্ত্রী খালেজা জিয়ার রাজনৈতিক জোটের অন্যতম শরিক ছিল কাজী জাফরের জাতীয় পার্টি। গত তিন দিন আগে পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সহ দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই জাতীয় পার্টির মহাসচিব হওয়ায় কাজী মো: নাহিদকে অভিনন্দন। কাজী নাহিদ প্রয়াত নেতা কাজী জাফরের সুযোগ্য ভাতিজা, আপনাদের এলাকার সন্তান। তার নেতৃত্বে জাতীয় পার্টি এবার আরো এগিয়ে যাবে।
উপজেলা জাতীয় সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পাটির কো- চেয়ারম্যান নবাব আলি আব্বাস খান , চট্টগ্রাম বিভাগের জাতীয় পার্টির প্রধান সমন্বয় ফারভেজ শেখ রিদয়,চট্টগ্রাম মহানগর জাতীয় পাটির উপদেষ্টা এসএম আজিজ, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা খবির আহমমদ মজুমদার,গুনবতী জাতীয় পার্টির নেতা জাকির হোসেন জিগির,
উপজেলা যুবসংহতির আহবায়ক কাজী সহিদের পরিচালনা এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী , উপজেলা যুবসংহির নেতা বিল্লাল হোসেন স্বপন ,ব্যাবসায়ী আবুল কাসেম, নবী হোসেন ,মুস্নিরহাট ইউনিয়ন জাতীয় পাটির নেতা আবদুল মালেক, নুর হোসেন নুরু ,,আবুল কাসেম চিওড়া ইউনিয়ন জাতীয় পাটির নেতা হাজী রুহুল আমিন,মুজিবুর রহমান, মিয়া মেম্বার ,গুনবতী ইউনিয়ন জাতীয় পাটির নেতা জানে আলম দোবাসী, বাতিসা ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন, ইউনিয়ন জাতীয় পাটির নেতা হাজী নুরুল ইসলাম, আবু তাহের খোকন, আলী আশ্রাফ, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পাটির নেতা জাফর আহমেদ ভুইয়া ,বাহার উদ্দিন মজুমদার, কাশিনগর ইউনিয়ন জাতীয় পাটির নেতা মাহাবুব হোসেন, লুতফুল রহমান, মোহাম্মদ সেলিম, সিরাজুল ইসলাম, আবুল কাসেম, শাহিন মিয়া, ডাঃ মুকবুল আহমদ,আলকরা জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, জগন্নাথদীঘি ইউনিয়ন জাতীয় পাটির নেতা ওমর ফারুক,মিজানুর রহমান প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...