...
শিরোনাম
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি ⁜ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা ⁜ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন ⁜ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা ⁜ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে ⁜ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত ⁜ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন ⁜ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ ⁜ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩ ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ⁜ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’ ⁜ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড ⁜ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার ⁜ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন ⁜ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী ⁜ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা ⁜ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের ⁜ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Aug 2026, 10:18 AM

...
তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা News Image
নিজস্ব প্রতিবেদক 
 কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্রীমন্তপুর এলাকায় দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্য খোকন চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য তানভীর দীপু এবং স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি ও কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের তথ্যপ্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক মারুফের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বাহার রায়হান ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবন, ফোরামের সকল সদস্যের পক্ষে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, হুমকি বা হয়রানির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা রাষ্ট্র ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব।

তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা হয়ে থাকলে সেটির সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের পরিচয় ও ভূমিকা তদন্তের মাধ্যমে নির্ধারণ করে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে।

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাব, পরিচয় কিংবা রাজনৈতিক-সামাজিক অবস্থান বিবেচনায় না নিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন বা হামলার ঘটনায় যেন কোনো ধরনের ছাড় দেওয়া না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বাহার রায়হান ও হুমায়ুন কবির জীবন বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও অবাধ তথ্যপ্রবাহের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

বিবৃতিতে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার রায়হান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জীবনসহ সংগঠনের সকল সদস্য সাংবাদিক খোকন চৌধুরী, তানভীর দীপু ও মারুফের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি

নেপালের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৭০ ছাড়িয়েছে; ধ্বংসস্তূ...

নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপ...

আয়েশা আক্তারনোয়াখালী ও ফেনী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব পেয়েছেন...

নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা

আয়েশা আক্তারনগরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুস...

কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্...

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিক...

কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে

ধর্মীয় ভাবগাম্বির্জের  মধ্যদিয়ে কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাত-এর ১২ই রবিউল আউয়াল ঈদ-ই-...

পবিত্র ঈদে মাজিউন্নবী,  ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শ...

নিজস্ব প্রতিবেদক।।পবিত্র ঈদে মাজিউন্নবী,  ঈদে মিলাদুন্নবী(স:) উপলক্ষে কুমিল্লায় শাহপুর দরবার শর...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ নেপালে বন্যায় নিখোঁজদের খোঁজে মরিয়া তল্লাশি
➤ তিন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের নিন্দা
➤ নোয়াখালী-ফেনীর আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া সুমন
➤ নগরবাসীর সেবায় গতি আনতে কুসিকের মাসিক সভা
➤ কুমিল্লায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ কুমিল্লা জেলা আহলে সুুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছে
➤ পবিত্র ঈদে মাজিউন্নবী, ঈদে মিলাদুন্নবী(স:) উদযাপন উপলক্ষে শাহপুর দরবার শরীফের জসনে জুলুস অনুষ্ঠিত
➤ ৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে কুমিল্লায় জামায়াতের রুকন ও ইউনিট সভাপতি সম্মেলন
➤ চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর উপর দফায় দফায় হামলা স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মালামাল লুট, থানায় অভিযোগ
➤ মুরাদনগরে দুই ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩
➤ বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা
➤ জাপান প্রবাসী গড়ার স্বপ্নে চান্দিনায় চালু হলো ‘বেসিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল’
➤ ‘দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’—ইউএনও মুন্নী ইসলাম
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১ জনের ৩০ দিনের কারাদণ্ড
➤ হ্মণপাড়ায় ২১ কেজি গাঁজা উদ্ধার, নারী চোরচক্রের ৫ সদস্যসহ ৯ জন গ্রেপ্তার
➤ রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের দাফন সম্পন্ন
➤ ফরিদা বিদ্যায়তনে বেসিক ফার্স্ট এইড ট্রেনিংয়ের সমাপনী
➤ কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা
➤ ভূমিধসে ২ নদীর গতিপথ বন্ধ, নেপাল-তিব্বত সীমান্তে নতুন হ্রদ, সতর্কবার্তা চীনের
➤ হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir