...
শিরোনাম
কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ⁜ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২ ⁜ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার ⁜ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে ⁜ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের ⁜ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন ⁜ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ ⁜ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত ⁜ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা ⁜ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ⁜ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরের ৬ মাদকসেবীকে সাজা দিলেন আদালত ⁜ কসবায় ডাবল বাইক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ⁜ বুড়িচং ভরাসারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ ⁜ বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনার সাবেক চেয়ারম্যান তপন বক্সীর প্রয়াণ ⁜ কুবিতে ‘আধুনিক প্রত্নতাত্ত্বিক জরিপ পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ⁜ কেটিসিসিএ’র সম্পত্তি ও ১২৫টি দোকানের সঠিক রাজস্ব আদায় হলে আর্থিক সংকট থাকবে না ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Aug 2026, 8:59 AM

...
মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত News Image
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

"হয় মাদক ছাড়, নয়তো মুরাদনগর ছাড়। মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তি যে দলেরই হোক না কেন তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।" মুরাদনগর থানার আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশে এমনই কঠিন হুঁশারি দিয়েছেন মুরাদনগর থানা পুলিশ ও আগত অতিথিবৃন্দ।
শনিবার (২২ আগস্ট) বিকালে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 
সমাবেশে প্রধান অতিথি হিসেবে মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তার ঠেকাতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, মুরাদনগর উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সমাবেশে মাদক ব্যবসায়ী বা মাদকসেবীদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা গোপন না করে দ্রুত মুরাদনগর থানা-পুলিশকে জানানোর জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান পুলিশ প্রশাসন।
মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব  মোল্লা মজিবুল হক, যুগ্ন আহবায়ক আব্দুল আজিজ মোল্লা, কামাল উদ্দিন ভূঁইয়া, এডভোকেট মোহাম্মদ মহসীন মিয়াসহ অন্যান্যরা।
সমাবেশে উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ প...

কুমিল্লা জেলা সংবাদদাতা,২২ আগস্ট: ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির...

কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২

‎‎কুবি প্রতিনিধি :‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলের দেয়ালে ‘JCD’ লেখাকে কেন্দ্...

কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্...

মাহফুজ নান্টু কুমিল্লা।।  কুমিল্লার বুড়িচংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযা...

শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে

মাহফুজ নান্টু কুমিল্লা।। পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলে...

প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের

মাহফুজ নান্টু, কুমিল্লা।দীর্ঘদিন প্রবাসে চাকরি শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মো. রাসেল মিয়া। স...

কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন

আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারী ও নগরবাসীর চলাচলে সহযোগি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২,৪৭৫ প্রকল্পের কাজ শেষ পর্যায়ে
➤ কুবিতে মধ্যরাতে দুই দফায় মারামারি ; আহত ১, বহিষ্কার ২
➤ কুমিল্লায় ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
➤ শিক্ষার্থী একা ফেল করেনি, টোটাল সিস্টেম ফেল করেছে
➤ প্রবাস থেকে বাড়ি ফেরা হলো না রাসেলের
➤ কুমিল্লায় TAG-এর সদস্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন
➤ ব্রাহ্মণপাড়ায় এমপি জসিমের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১ জন গ্রেপ্তার, ৪ কেজি গাঁজা উদ্ধার, মোটরসাইকেল জব্দ
➤ বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার ১৯ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত
➤ চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকদের সাথে এমপির মত বিনিময় সভা
➤ চান্দিনায় বর্ণাঢ্য জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
➤ ইনসাফ স্পেশালাইজড হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ মুরাদনগরের ৬ মাদকসেবীকে সাজা দিলেন আদালত
➤ কসবায় ডাবল বাইক ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
➤ বুড়িচং ভরাসারে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ
➤ বীর মুক্তিযোদ্ধা ও চান্দিনার সাবেক চেয়ারম্যান তপন বক্সীর প্রয়াণ
➤ কুবিতে ‘আধুনিক প্রত্নতাত্ত্বিক জরিপ পদ্ধতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
➤ মুরাদনগরে মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ দেশপ্রেমিক ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে স্কাউট আন্দোলন এগিয়ে যাচ্ছে- অধ্যক্ষ মহিউদ্দিন লিটন
➤ কেটিসিসিএ’র সম্পত্তি ও ১২৫টি দোকানের সঠিক রাজস্ব আদায় হলে আর্থিক সংকট থাকবে না
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir