প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 22 Aug 2026, 9:02 AM
নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে নাঙ্গলকোটের তিন কৃতী সন্তান গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সন্তোষ প্রকাশ করেছেন নাঙ্গলকোটের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নাঙ্গলকোটের সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম ওমর আহমেদ মজুমদারের বড় সন্তান ও নাঙ্গলকোটের সর্বমহলে শ্রদ্ধেয় মো. শামসুল আলম মজুমদার মোহনকে এনসিপি কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মো. আরিফ হোসাইনকে কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব এবং জাতীয় নাগরিক পার্টির পেশাজীবী সংগঠনের সংগঠক মো. ফয়সাল আহমেদকে জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নাঙ্গলকোটের এই তিন কৃতী সন্তান একই সঙ্গে এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, তাদের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বপ্রাপ্ত তিন নেতা রাজনৈতিক শিষ্টাচার, সহনশীলতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে নাঙ্গলকোটসহ কুমিল্লা দক্ষিণাঞ্চলের রাজনীতিতে ইতিবাচক ধারা সৃষ্টি করবেন। পাশাপাশি তারা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নাঙ্গলকোটের সন্তানদের এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত করায় স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাদের অভিনন্দন জানিয়েছেন এবং আগামী দিনের রাজনৈতিক পথচলায় সাফল্য কামনা করেছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
স্টার্কের ‘ছক্কায়’ ৬৪ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশকে ধ্বংসস্তূপ ‘উপহার’ দিয়েছেন স্টার্ক। ম্যাকাইয়ে একে একে সবাই ফিরলেন। লাঞ্চে যাওয়ার সময় শেষ...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান...
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ চীন প্রত্যাখ্যান করেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ...
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনেই...
মাহফুজ নান্টু, কুমিল্লা। মাদকের বিরুদ্ধে কুমিল্লায় সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা পুলিশ। জেলার বি...
ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মিশন গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মিশনকে (৩৩) গ্র...
৫সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভা...
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্...
কুবি প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরক...