প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Aug 2026, 2:18 AM
কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড
মিতা মিয়াজী,দাউদকান্দি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘রয়েল কোচ’ পরিবহনের একটি যাত্রীবাহী স্লিপার বাসে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রীবাহী বাসটির পেছন দিক থেকে একটি অজ্ঞাত বাস দ্রুত অতিক্রম করার সময় সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে যাত্রীবাহী বাসটি প্রথমে থেতলে যায়, পরে মুহুর্তের মধ্যে আগুন ধরে যায়।অগ্নিকান্ডে যাত্রীবাহী বাসটি সম্পর্ণরূপে পুড়ে গেছে। দুর্ঘটনার পর পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বাসের যাত্রী,চালক,সুপারভাইজার প্রাণে রক্ষা পায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের কর্মকর্তা জানায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল কোচ পরিবহনের স্লিপার যাত্রীবাহী বাসটি মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের কাছে সোমবার ভোর পৌঁনে পাঁটায় পৌঁছে। এ সময় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস দ্রুত অতিক্রম করতে গিয়ে পেছন দিক থেকে বাসটিতে সজোরে ধাক্কা দেয়।
ধারণা করা হচ্ছে বাসের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার অথবা তেলের লাইন সর্টসার্কিট হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বাসটি তেলের মাধ্যমে চলাচল করায় দুর্ঘটনার কয়েক মিনিট পর অগ্নিকান্ডের ঘটনা ঘটে,এতে বাসে থাকা সকল যাত্রী,চালক,চালকের সহকারীরা বাস থেকে নেমে যাওয়ার সুযোগ পানএবং প্রাণে রক্ষা পান।
খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের সদস্যরা ভোর পাঁচটার মধ্যে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি এবং ( উপ-পরিদর্শক, এসআই) মো. ফারুক ইসলাম দৈনিক রূপসী বাংলাকে বলেন, পেছন দিকে থেকে আসা যাত্রীবাহী অজ্ঞাত বাসটি দ্রুত অতিক্রম করতে গিয়ে হঠাৎ পেছন দিকের ধাক্কায় যাত্রীবাহী স্লিপার বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ,দাউদকান্দি ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং যাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে, আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে দুর্ঘটনাকবলিত বাসের চালক ও চালকের সহকারীরা দুর্ঘটনার পরপর পালিয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর আগুনে পুড়ে যাওয়া বাসটি ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা রয়েছে। বাসের মালিক আসলে বিস্তারিত জানা যাবে।
ফায়ার সার্ভিস দাউদকান্দি ইউনিটের কর্মকর্তা মো. এরশাদ হোসাইন দৈনিক রূপসী বাংলাকে বলেন,জানা গেছে কক্সবাজার থেকে ঢাকাগামী চলন্ত স্লিপার বাসটির পেছন দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস অতিক্রমের সময় আকস্মিক এ বাসটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়,তবে বাসটি তেলে চালিত হওয়ায় ধাক্কার কয়েক মিনিট পর দাউ দাউ করে আগুন জ্বলে উঠে—এতে কয়েক মিনিটের সময়ে অলৌকিকভাবে বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান, বাসে থাকা যাত্রী, চালক ও চালকের সহকারীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হাম...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়ায় পূ...
ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. তানজিনা বেগম(৪০) নামের এক নারী মাদক...
বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের...
নিজস্ব প্রতিবেদক: বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের...
চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়...
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক...
নিজস্ব প্রতিবেদকসাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত...
মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও ব...
মো. জাকির হোসেন।।কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা উত্তর ও পশ্চিমপাড়ায় অবস্থিত অক্সফোর্...