প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Aug 2026, 12:31 AM
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
তিতাস প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
অনুষ্ঠিত হয়। রবিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে
গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে কড়িকান্দি বাজারে এসে শেষ হয়। পরে
কড়িকান্দি বাজারস্থ ইভা কিন্ডার গার্টেন মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল হকের সভাপতিত্বে এতে
প্রধান অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা-২
(হোমনা-তিতাস) আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এছাড়াও এতে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি
ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া। এছাড়াও এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-
সভাপতি হাজী আলী হোসেন মোল্লা ও সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ
প্রমূখ।
এদিকে, র্যালিতে ইভা মডেল হাইস্কুলের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ
করেন। এছাড়াও উক্ত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের
নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন : কুমিল্লার তিতাসে থানা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক
বিরোধী সমাবেশের একাংশ (ইনসেটে অতিথিবৃন্দ)।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...