প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Aug 2026, 12:23 AM
হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময়
কুমিল্লা নগরীর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক, প্রতিনিধি ও ম্যানেজারদের সঙ্গে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু-এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে যানজট নিরসন, সুশৃঙ্খল পার্কিং ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের জন্য নির্ধারিত স্থান নিশ্চিতকরণসহ বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর আশপাশের পরিচ্ছন্নতা বজায় রাখা, মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা এবং রোগী ও তাঁদের স্বজনদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, নগরবাসীর উন্নত, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকেন্দ্রিক নাগরিক ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন ও নগরীর বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নগরবাসীর স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...
হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...
দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
মিতা মিয়াজী,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপ...