প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Aug 2026, 10:08 AM
ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
মো. আনোয়ারুল ইসলাম।।
‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১৬ আগস্ট) উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। পোনা অবমুক্ত শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সঞ্জয় দেবনাথ।
সভায় বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু এবং মৎস্যচাষি ও শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলম।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান রিপন ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান খান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক কাজী মো. মোবারক হোসাইন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকার, শরাফ উদ্দিন সরকার, মনির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলার শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের মৎস্যচাষি ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমকে পুরস্কৃত করা হয়। অতিথিরা তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...