প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Aug 2026, 9:55 AM
মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
মাদক থেকে দূরে থাকি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে
রেখে কুমিল্লার মুরাদনগরে পালিত হয়েছে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ।
রবিবার (১৬ই আগষ্ট) বিকালে মুরাদনগর থানার উদ্যোগে আয়োজিত র্যালিতে
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-
পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে মুরাদনগর ডি আর সরকারি উচ্চ বিদ্যালয়
মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
(কায়কোবাদ) এমপি উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে
তিনি অংশগ্রহণ করতে পারেননি।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন
চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম
আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও আব্দুল আজিজ মোল্লা, সদস্য সচিব মোল্লা
মুজিবুল হক, যুবদলের সদস্য সচিব হাসান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের
সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ছাত্রদলের সভাপতি খায়রুল
হাসান, কওমি ওলামা পরিষদের সভাপতি হাফেজ আমীন, ছাত্র সমন্বয়ক নাহিদুল
ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর সামাজিক ও পারিবারিক প্রভাব
এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ
মানুষের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো
সমাজকে বিপর্যস্ত করে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল
থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে
সচেতন হওয়ার পাশাপাশি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল
ইসলাম, মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, কুমিল্লা উত্তর জেলা
ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, উপজেলা কৃষক দলের
সভাপতি মোহাম্মদ নায়েব আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...