প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Aug 2026, 9:57 PM
ফের মেসির পেনাল্টি মিস, বড় ব্যবধানে হারলো মায়ামি
বাবার মৃত্যুর শোক কাটিয়ে ইন্টার মায়ামির আগের ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসি| সেদিন খেলেছেন বদলি ফুটবলার হিসেবে| এবার শুরুর একাদশে নেমে দেখলেন দলের বড় হার| কেবল তাই নয়, মেসি মায়ামিকে সমতায় ফেরানোর বড় সুযোগ হাতছাড়া করেন পেনাল্টি মিস করে| বিপরীতে হানি মুখতারের জোড়া গোলে তাদের ৪-১ গোলে উড়িয়ে দেয় ন্যাশভিলে| মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষ দুই দলের লড়াইয়ে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ন্যাশভিলে| ম্যাচের ১৬তম মিনিটে গোল করে ¯^াগতিক দলটিকে এগিয়ে দেন অ্যান্ডি নাহার| বাঁ প্রান্তের কাছে এলিয়াস সাদের পাসে হেড করে মৌসুমে নিজের প্রথম গোলটি করেন তিনি| এরপর ২৩তম মিনিটে গোল করার বড় সুযোগ পেয়েছিলেন ইন্টার মায়ামির অধিনায়ক| তবে মেসির নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে| ফিরতি বল জালে পাঠিয়েছিলেন সার্জিও রেগিলন| কিন্তু পরে দেখা যায়, রেগিলন পেনাল্টি বক্সে আগেই ঢ়ুকে পড়েছিলেন| ফলে গোলটি বাতিল হয়ে যায়| দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে মায়ামি| ৪৮তম মিনিটে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক গোল করেন তেলাসকো সেগোভিয়া| তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি| একই মিনিটে সাদের পাস থেকে গোল করে ন্যাশভিলেকে আবার এগিয়ে দেন মুখতার| এর আট মিনিট পর দলের হয়ে মৌসুমের সর্বোচ্চ ১২তম গোলটি করেন স্যাম সারিজ| ব্যাকহিল দিয়ে বল জালে পাঠিয়ে তিনি ন্যাশভিলের লিড ৩-১ করেন| ৬২তম মিনিটে মায়ামির গোলরক্ষক রোকো রিওস-নোভোর ভুলে ম্যাচ কার্যত নিশ্চিত করে ফেলে ন্যাশভিলে| গোলকিক নিতে গিয়ে শোয়াকের কাছ থেকে আসা বলের গতিপথ ভুল বুঝে পড়ে যান রিওস-নোভো| সেই সুযোগে বলের দখল নিয়ে ন্যাশভিলের ব্যবধান ৪-১ করেন মুখতার| মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর দলটির বিপক্ষে এটি ন্যাশভিলের মাত্র দ্বিতীয় জয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ফুটপাত দখলমুক্ত অভিযান বন্ধ না করার আহ্বান ইউপি চেয়ারম্যানের
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।ঢাকা শহরের ফুটপাত দখলমুক্ত করতে চলমান হকার উচ...
তারেক রহমান বাসযোগ্য রাস্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে-মনির...
আবুল কালাম আজাদ, কুমিল্লায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফোরামের উদ্যোগে ২থে...
ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত...
ঝাউতলা ফ্লাট উনার এসোসিয়েশনের উপদেষ্টা ডাক্তার এম এ হাসান কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ নির্বাচিত...
কুমিল্লায় চাঁদা না পেয়ে অস্ত্রের ভয় দেখিয়ে নির্মাণসামগ্রী নি...
আয়েশা আক্তার কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় চাঁদাবাজির অভিযোগে দেশীয় অস্ত্রসহ মোমিন আহমেদ ভূঁই...
ভয়াবহ দুর্ঘটনা থেকে ৩৫ যাত্রীকে রক্ষা, প্রাণ গেল চালকের
মোঃ মাসুদ রানা বিশেষ প্রতিনিধি ঢাকা থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ বিপদে নিজের জী...
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...