প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Aug 2026, 8:39 AM
উদ্বোধন হলো ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
জাহিদ পাটোয়ারী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে নানা সংকট ও অব্যবস্থাপনায় দেশের হকি অনেকটাই পিছিয়ে পড়েছিল। সেই জায়গা থেকে হকিকে পুনরুজ্জীবিত করে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে সংশ্লিষ্টরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন।
তিনি বলেন, বাংলাদেশের হকির রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে সারা দেশের জেলা পর্যায় থেকেই নারী খেলোয়াড় তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের নিয়মিত প্রশিক্ষণ, পরিচর্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
গতকাল শনিবার (১৫ আগস্ট) দুপুরে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্র্যাক ব্যাংক- অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রথম পর্বের কুমিল্লা ভেন্যুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কবির খান বলেন, দেশে হকিকে একটি শক্তিশালী অবস্থানে প্রতিষ্ঠিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা কিছু করা প্রয়োজন, সরকার তার সর্বাত্মক সহযোগিতা করবে। এই জন্য ফেডারেশন, জেলা ক্রীড়া সংস্থা, কোচ, সংগঠক ও খেলোয়াড়দের সমন্বিতভাবে কাজ করতে হবে।
জেলা পর্যায়ের ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরি করতে হলে জেলা পর্যায়ের খেলোয়াড়দের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে। তাদের প্রতিভা ও সম্ভাবনা চিহ্নিত করে নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনতে হবে। জেলা পর্যায় থেকেই জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরির ভিত্তি গড়ে তুলতে হবে।
কবির খান বলেন, বাংলাদেশের হকিকে শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা প্রমাণ করার মতো একটি শক্তিশালী দল গড়ে তুলতে হবে। সে লক্ষ্যেই তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও খেলোয়াড় তৈরির কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
নারী হকির উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিতে হবে। দেশের বিভিন্ন জেলা থেকে মেয়েদের খেলাধুলায় সম্পৃক্ত করে তাদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশ তৈরি করা গেলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ নারী হকিতে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আমি আশা করি।
এ সময় বাংলাদেশ হকি ফেডারেশেনের সিনিয়ির সহ সভাপতি সাজেদ এ এ আদেল, বাংলাদেশ হকি ফেডারেশনের সদস্য মাহবুব হারুন, বদরুল ইসলাম দিপু, উইমেন্স উইং বাংলাদেশ হকি ফেডারেশনের সম্পাদক তারিকুজ্জামান নান্নু, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. এমদাদুল হক ইমদু, ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি কুমিল্লা অঞ্চলের রিজিওনাল হেড মাসুদ আলম, কুমিল্লা জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজী সহ জাতীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুমিল্লা ভেন্যু উদ্বোধন শেষে ২৫ জন নারী খেলোয়াড়রের মাঝে হকি গিয়ার, স্টিক, বল এবং জার্সি প্রদান করা হয়। অভিজ্ঞ কোচের অধীনে তাদের ২০ দিনব্যাপী বিশেষ আবাসিক প্রশিক্ষণ দেয়া হবে।
উল্লেখ্য, নারী হকির উন্নয়নে দেশব্যাপী প্রতিভা অন্বেষণের এই মহাপরিকল্পনার অংশ হিসেবে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোনা, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ জেলার পাশাপাশি কুমিল্লা জেলাতেও এই বিশেষ ক্যাম্প পরিচালিত হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কৃষিজমি কেন ফসল উৎপাদনের অনুপযোগী হচ্ছে, সরেজমিনে তদন্ত করে...
আয়েশা আক্তারকুমিল্লা ইপিজেডের বর্জ্য পরিশোধন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পরিশোধনাগার...
বাঞ্ছারামপুরে মিথ্যা সংবাদ প্রচার করায় প্রধান শিক্ষকের সংবাদ...
উজানচর কংশ নারায়ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চন্দ্র সূত্রধর এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ...
কুমিল্লায় ব্র্যাকের কর্মশালায় জেলা প্রশাসক
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৭ নভেম্বর : বিদেশফেরত অভিবাসীদের দ্রুত ও সহজে সেবা নিশ্চিত করতে সরকারি-বেস...
তিতাসে গ্রামীণ সড়ক উন্নয়ন বিষয়ক কর্মশালা
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসের গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, অগ্রাধিকার ও তথ্য যাচাই বিষয়ক কর...
বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিরোধ করতে গিয়ে হামলার শিকার, বা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে মাদক কারবারিদের প্রতিহত করতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন খারে...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ গ্রেপ্তার ৮, ভারতীয় বিয়ার ও হুই...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা), প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ভ...