প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Aug 2026, 8:17 AM
ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে এসে থানার গেটেই মারা গেলেন বাবা
এমরান হোসেন বাপ্পি
আপন ছেলের হাতে দির্ঘদিন ধরে নির্যাতন সহ্যের পরে অবশেষে অভিযোগ করতে
এসে থানার মূল ফটকের সামনেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে
পড়েন বাবা আবু তাহের মজুমদার। পরে দ্রুত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানার সামনে। নিহত আবু
তাহের মজুমদারের বাড়ি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবু তাহের মজুমদার দির্ঘদিন ধরে তার বড় ছেলে
শহিদুল ইসলাম শরীফ (৩০) এর দ্বারা নির্যাতিত হয়ে আসছেন। সে মাদকাসক্ত ও
উশৃঙ্খল হওয়ায় এই নিয়ে এলাকায় একাধিকবার শালিস করেও কোন প্রতিকার না
পেয়ে অবশেষে শনিবার দুপুরে ছেলের বিরুদ্ধে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ নিয়ে
থানা কম্পাউন্ডে প্রবেশের সময়ে মূল ফটকের কাছেই হঠাৎ মাটিতে লুটিয়ে
পড়েন আবু তাহের। এ সময়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেছেন, ছেলের
বিরুদ্ধে থানায় বাবা অভিযোগ করতে এসে মূল ফটকের সামনে পড়ে যাওয়ার খবর
পেয়ে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর
কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...