প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Aug 2026, 8:15 AM
মাদকের তথ্য দিতে মুরাদনগর থানায় 'অভিযোগ বক্স' স্থাপন
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগর থানা পুলিশের উদ্যোগে স্থাপন করা হয়েছে 'অভিযোগ বক্স'। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা পরিচয় গোপন রেখে নিরাপদে মাদকের তথ্য পুলিশকে জানাতে পারেন, সে উদ্দেশ্যেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) মুরাদনগর থানা ভবনের সামনে এ অভিযোগ বক্স টি স্থাপন করা হয়। যে কোনো ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে মাদক ব্যবসায়ী, মাদক সেবন বা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে লিখিত তথ্য এই বক্সে জমা দিতে পারবে। প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষেই কুমিল্লা জেলা পুলিশের নির্দেশনায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ।
পুলিশ জানায়, ১৬ আগস্ট থেকে কুমিল্লা জেলার সকল থানার মতো মুরাদনগর থানায়ও শুরু হচ্ছে মাদকবিরোধী জনসচেতনতামূলক র্যালি, সমাবেশ ও বিশেষ অভিযান। এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও জনসচেতনতামূলক এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী, মাদক সেবন বা পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য এ 'অভিযোগ বক্স' স্থাপন করা হয়েছে। সকল তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তবে মাদকমুক্ত মুরাদনগর গড়ে তুলতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মুরাদনগর থানার এ উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। সচেতন মহলের মতে, সাধারণ মানুষ নির্ভয়ে তথ্য দিতে পারলে মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও বেগবান হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্জনের সঙ্গে আছে চ্যালেঞ্জও
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্...
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর...
উদ্বোধন হলো ‘ব্র্যাক ব্যাংক-অপরাজেয় আলো নারী হকি
জাহিদ পাটোয়ারীযুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের একান্ত সচিব মো. কবির খান বলেছেন, বিগত সময়ে ন...
শাকপুর ইউপি কমপ্লেক্স বাস্তবায়নের দাবিতে মানববন্ধন চেয়ারম্যা...
সুজন মজুমদার কুমিল্লার বরুড়া উপজেলার ৮নং শাকপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়ন এবং ইউনিয়ন...
গ্রিন-স্টার্কের ব্যাটে লিড নিল অস্ট্রেলিয়া
৮০ ওভার শেষ হওয়া মাত্রই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়েও পরিবর্...
শরীরে জমছে মাইক্রোপ্লাস্টিক: কতটা বিপদে আমরা?
নদ-নদীর মাছ কিংবা টুথপেস্ট—নানা মাধ্যমে খাদ্যচক্রে ঢুকে পড়া মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য কতটা বিপ...